লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
মফস্বলের পূজামণ্ডপে কেন্দ্রীয় নেতা : আপ্লুত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়

মফস্বলের শান্ত-সরল জনপদ আলমডাঙ্গা। শারদীয় দুর্গোৎসবে উৎসবের ঢাক, কীর্তন ও ভজন গান আর রঙিন আলোর ঝলকে যখন পূজামণ্ডপগুলো মুখরিত, তখনই মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সেখানে পা রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। হঠাৎ আগমনেই ভক্তরা আপ্লুত হয়ে ওঠেন।

মণ্ডপে প্রবেশ করে দুদু সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের অভিবাদন গ্রহণ করেন। তিনি বলেন, “বাংলাদেশের আসল শক্তি আমাদের ভ্রাতৃত্বে। এখানে ধর্মের ভেদাভেদ নেই—আছে মিলন, আছে মমতা। বিএনপি সবসময় এই সম্প্রীতির রাজনীতিতেই বিশ্বাসী ছিল, আছে, আগামীতেও থাকবে।”

তিনি আরও যোগ করেন— “দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দ ভাগাভাগির উৎসব। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসাথে হাসি-আনন্দে মিলেমিশে উৎসব পালন করে। রাজনীতি যদি মানুষের কষ্ট লাঘবের কথা বলে, তবে উৎসব মানুষের মনকে এক করার কথা বলে।”

স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার পাল বলেন, “জাতীয় পর্যায়ের একজন প্রভাবশালী নেতা আমাদের মণ্ডপে আসায় আমরা গর্বিত। তাঁর আন্তরিকতা ও কুশল বিনিময় আমাদের আনন্দ দিয়েছে। তাছাড়া, শরিফ ভাইসহ বিএনপির স্থানীয় নেতারা একাধিকবার পরিদর্শন করেছেন।"

এক প্রবীণ ভক্তের কণ্ঠেও শোনা গেল প্রশান্তি—“নেতাদের মুখে সম্প্রীতির কথা শুনলে আমাদের ভরসা বাড়ে। দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার উৎসব। মিলেমিশে আনন্দ ভাগাভাগি করাই আমাদের সংস্কৃতি।”

দুদুর সফরের পর আলমডাঙ্গা জুড়ে আলোচনার ঝড় ওঠে। স্থানীয়রা বলছেন, রাজনীতির বড় দলের কেন্দ্রীয় নেতা যখন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মফস্বলের পূজামণ্ডপে আসে, তখন তা জনমানসে গভীর প্রভাব ফেলে।

আলোর ঝলকানি, ঢাকের তালে ভক্তিময় পরিবেশ আর এক কেন্দ্রীয় নেতার মানবিক বার্তা—সব মিলিয়ে এই দিনটি হয়ে থাকল আলমডাঙ্গার দুর্গোৎসবের ইতিহাসে এক অনন্য সম্প্রীতির স্মৃতি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।