লগইন
ভাংবাড়িয়া ইউনিয়নের বিবাদমান চাচা-ভাতিজা দুপক্ষের বিরোধে থানায় পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ভাংবাড়িয়া ইউনিয়নের বিবাদমান চাচা-ভাতিজা দুপক্ষের বিরোধে থানায় পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের বিবাদমান চাচা-ভাতিজা দুপক্ষের বিরোধে থানায় পরষ্পর পক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক পক্ষ হচ্ছে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা কাউসার আহমেদ বাবলু।

অন্যপক্ষ হচ্ছে জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের জনপ্রিয় সভাপতি সম্প্রতি করোনা ভাইরাসে মৃত্যুবরণকারি আসাদুল হক বিশ্বাস ঠান্ডুর ছেলে নাহিদ হাসনাত সোহাগ। বাবলু চেয়ারম্যান ও সোহাগ চাচা-ভাতিজা। আসন্ন ইউপি নির্বাচনে দুজন পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। এই নিয়ে দুপক্ষে উত্তেজনা নিত্যদিনের।


এর মধ্যে ২৭ অক্টোবর সন্ধ্যায় ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের উত্তরপাড়ার চা দোকানে দুপক্ষের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এলাকাসূত্রে জানা যায়, মহেশপুরের উত্তরপাড়ায় একপক্ষের নির্বাচনি মিটিং ছিল। সেই মিটিং-এ বিপক্ষের নেতাকর্মিকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়া হয়েছে। এমন দাবি করে বিপক্ষের শিবিরে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত তা দুপক্ষের মারামারিতে পর্যবশিত হয়।


এ ঘটনায় চাচা পক্ষের লোক হিসেবে পরিচিত মহেশপুর গ্রামের উত্তরপাড়ার শুকুর আলীর ছেলে লিটন আলী বাদি হয়ে রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সাহিবুল, আরিফুল ও নাজমুল তাকে পিটিয়েছে।


অন্যদিকে, ভাতিজা পক্ষের লোক হিসেবে পরিচিত মহেশপুর গ্রামের উত্তরপাড়ার গোলাম রসুলের ছেলে সাহিবুল প্রতিপক্ষের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন। আসামি করা হয়েছে একই গ্রামের লিটন, সাইদুল, দেলোয়ার, শামসুল ও সিরাজুলকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪৪ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।