লগইন
বেলগাছিতে প্রতিপক্ষের হামলায় ১০ জন নারীপুরুষ রক্তাক্ত জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বেলগাছিতে প্রতিপক্ষের হামলায় ১০ জন নারীপুরুষ রক্তাক্ত জখম

আলমডাঙ্গার বেলগাছি গ্রামে প্রতিপক্ষের হামলায় দুপক্ষের ১০ জন নারীপুরুষ রক্তাক্ত জখম হয়েছেন। এক পক্ষের মামলার সমন পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের উপর এ হামলার সময় উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন।


জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে তাদের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে ভয়ঙ্কর বোমা কালাম। অন্যপক্ষে সলোক ও জাফর নেতৃত্ব দিয়ে আসছিলেন।


খোঁজ নিয়ে জানা গেছে, বোমা কালামের পূর্বের একটা দায়ের করা মামলার সমন পেয়ে প্রতিবেশী প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা ছুটে যান বোমা কালামের বাড়ি। বিতর্কের এক পর্যায়ে বোমা কালাম পক্ষের উপর জাফর পক্ষ হামলা করে। পরে উভয়পক্ষের হামলায় দুপক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন।


কালাম পক্ষে আহত হন কালাম ও তার দু ভাই সেন্টু ও ওল্টু, কালামের স্ত্রী পারভীনা খাতুন, মা জাহানারা, ও ওল্টুর স্ত্রী সাবিনা খাতুন।


অন্যপক্ষে, জাফর পক্ষে আহত হয়েছেন আব্দুল মান্নানের দু ছেলে জাফর আলী ও নফর আলী, মৃত সিতাব্দীর দু ছেলে তাজু ও পান্না। আহতদের ৬ জন হারদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকী ৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।


এ দু পক্ষের দীর্ঘ দিনের শত্রুতা মীমাংসা করার জন্য বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৮ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।