লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গায় র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গা শহরে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি শুক্রবার চুয়াডাঙ্গা টাউল ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সমাবেশ করবেন।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত র‌্যালিটি আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা। এসময় তিনি বলেন, "ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে। যুবসমাজকে ইসলামি মূল্যবোধে উজ্জীবিত করতে ছাত্রশিবির সব সময় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এই স্বাগত র‌্যালি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টারই একটি উদাহরণ।"

বিশেষ অতিথি ছিলেন নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহীন সাহিদ। এসময় তিনি বলেন, "আজকের যুব সমাজকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইসলামের সুশীতল ছায়া প্রয়োজন। জামায়াত ও ছাত্রশিবির সেই দিক নির্দেশনা দিচ্ছে, যা জাতির উন্নয়নে সহায়ক হবে।" পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির রহমান তাঁর বক্তব্যে বলেন, "ছাত্রশিবির সবসময় শিক্ষা, সেবা এবং ঐক্যের মশাল বহন করে চলছে। আমাদের কর্মসূচি শুধু দলের নয়, সমগ্র সমাজের কল্যাণে নিবেদিত।"

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি খালিদ আহমেদ। এসময় উপজেলা ও পৌর ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।