লগইন
বাংলাদেশ জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশের জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আগামী ১৭ জানুয়ারী'২০২৫ তারিখে সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সমাবেশ করবেন। ২৩ ডিসেম্বর সোমবার আগমন উপলক্ষে আল আমিন সোসাইটি মাদ্রাসায় এ প্রস্তুৃতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে এক নজর দেখা এবং তার কথা শোনার জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছে। আমাদের দায়িত্ব সকল মানুষের কাছে তার আগমনের এই দাওয়াত পৌছিয়ে দেওয়া। আমাদের চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এটাই প্রথম যে কোন কর্মী সম্মেলন সফর দেওয়ার জন্য সরাসরি চুয়াডাঙ্গাতে আসবেন। তাই আমরা মহা খুশি এবং আবেগ আপ্লুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মী সম্মেলনটি যেন সুন্দরভাবে বাস্তবায়ন সম্পন্ন হয় সেই জন্য সবার প্রচেষ্টা দোয়া করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন উভয় শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন আমীর, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভাটি উপস্থাপনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪৩ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪৪ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।