লগইন
ফিসফিসানি বৃষ্টিতে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলির  কাঁদা-মাটিতে  চরম ভোগান্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ফিসফিসানি বৃষ্টিতে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলির কাঁদা-মাটিতে চরম ভোগান্তি

ফিসফিসি বৃষ্টিতে অবৈধভাবে গড়ে উঠা আলমডাঙ্গার প্রায় সকল ইটভাটার টলির মাটির কাঁদায় উপজেলার বিভিন্ন সড়ক সয়লাব। ভোগান্তির শিকার জনসাধারণকে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০টি ইটভাটা গড়ে উঠেছে। প্রায় সবগুলি ইটভাটাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ও পরিবেশ অধিদপ্তরের আইনকে উপেক্ষা করে অবৈধভাবে গড়ে উঠেছে। ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইন অনুসারে এলজিইডির সড়কসহ সকল সড়ক থেকে কমপক্ষে আধা কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করার নির্দেশনা থাকলেও আলমডাঙ্গার প্রায় সকল ইটভাটা এ আইন লঙ্ঘন করে গড়ে উঠেছে। আইন অমান্য করে ফসলি মাঠের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে।

জামজামি এলাকায় ইরিগেশন খালের মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে। ইটভাটার কাঁচামাল অর্থাৎ মাটি পরিবহণে এলজিইডিসহ সরকারি সড়ক ব্যবহার না করার নির্দেশনাটিও মান্য করা হচ্ছে না। ইটভাটাগুলির মাটি টানা টলি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করেই বাধাহীনভাবে চলাচল করছে। মাটিভর্তি টলিগুলি সারাদিন সড়কগুলিতে দাপিয়ে বেড়ানোর সময় সারা সড়কের উপর মাটি কাঁদা ছিটকে পড়ে।

ফিসফিসানি বৃষ্টিতে এ সকল সড়কে গ্যাদগেদে কাঁদার সৃষ্টি হয়েছে। সড়ক কোথাও কোথাও অত্যন্ত পিচ্ছিল হয়ে চলাচল হয়েছে ঝুঁকিপূর্ণ। ফলে সড়ক দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি নিয়েই জনসাধারণকে সড়কে চলাচল করা হচ্ছে। আলমডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্ডবিল, ফরিদুর, যমুনার মাঠ, জামজামি, হারদী, হাটবোয়ালিয়া, ঘোষবিলা, কুষ্টিয়া সড়কের নওদাপাড়ার এলাকার বিভিন্ন সড়ক কাদামাটিতে সয়লাভ হয়ে আছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, কাদায় পিসছিল সড়কে দূর্ঘনার ঝুকি নিয়েই চলতে হচ্ছে। যেকোন সময় অনাকাঙ্খিত দূর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত জনগুরুত্বপূর্ণ সড়ক গুলিতে ইটভাটার মাটিভর্তি গাড়ি চলাচল নিশিদ্ধ করার। এ সকল অনিয়ম প্রতিনিয়ত প্রশাসনের চোখের সামনেই সঙ্ঘটিত হচ্ছে।

আইন প্রয়োগে প্রশাসনের অনীহার কারণে আশকারা পাচ্ছে ইটভাটার মালিকরা। সম্প্রতি আইন মেনে চলতে বাধ্য করতে ডিসি সম্মেলনে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও বেপরোয়া ইটভাটা মালিকরা আইন মেনে চলতে মোটেও সদিচ্ছা দেখাচ্ছেন না। সচেতন মানুষ এসকল বিষয়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।