লগইন
ফসলী জমির মাটি কেটে বিক্রি করার দায়ে খাসকররার আক্তারের ১ লাখ টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ফসলী জমির মাটি কেটে বিক্রি করার দায়ে খাসকররার আক্তারের ১ লাখ টাকা জরিমানা

ফসলী জমির মাটি কেটে বিক্রি করার দায়ে খাসকররার আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদÐাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮ ফেব্রæয়ারি দুপুরে আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এলাকাসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নিশ্চিন্তপুর, আইলহাস ও শিশিরদাড়ি গ্রামের মাঝে অবস্থিত পদ্মবিল নামক একটি বিলের মাঠের ফসলী জমির মাটি কেটে বিক্রি করে আসছে। খাসকররা গ্রামে বসবাসরত রায়শা গ্রামের মৃত তাসমত আলীর ছেলে আক্তার হোসেন এই ফসলী জমির মাটি বিক্রি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে নিশ্চিন্তপুর ও আইলহাস গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া ভাটই নদীর পাশেই আক্তার পুকুর খননের নামে মাটি বিক্রয় করেছে বলে অভিযোগ রয়েছে।


এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ৮ ফেব্রæয়ারি সোমবার আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। সে সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ বছরে কারাদÐাদেশ প্রদান করেন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়। এসময় ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ আব্দুল গাফফার, ভ্রাম্যমান আদালতের বেঞ্চসহকারী সোহেল রানা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৫ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৬ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

১৮ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৩ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।