লগইন
প্রতারণা করে ছোট ভাইয়ের জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ১১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রতারণা করে ছোট ভাইয়ের জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে


মেয়ের জন্মনিবন্ধন কাগজ ঠিক করে দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড নিয়ে ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে আপন ভাইয়ের ২০ লক্ষাধিক টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার কামালপুরের ইবাদুল হকের বিরুদ্ধে। এ বিষয়ে বাদী হয়ে সর্বশান্ত শাহাবুল হক আলমডাঙ্গা থানায় ভাই ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।


জানা যায়, কামালপুর গ্রামের মৃত সোবারেক মন্ডলের ছেলে ইবাদুল হক ও শাহাদুল হক। গত ৭ ফেব্রুয়ারি বড় ভাই ইবাদুল হক ছোট ভাই শাহাদুল হককে বলেন যে তোমার মেয়ে সুমনার জন্মনিবন্ধন কার্ড ভুল আছে সংশোধন করতে হবে। সংশোধনের জন্য তোমার ভোটার আইডি কার্ড আর ছবি লাগবে। ভোটার আইডি কার্ড ও ছবি নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভেতর চলে এসো। বড় ভাইয়ের কথা মত ছোট ভাই আলমডাঙ্গা উপজেলা চত্বরে গেলে তার নিকট থেকে ভোটার আইডি কার্ড ও ছবি নিয়ে নেওয়া হয়। পরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।


স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহ হয় ছোট ভাইয়ের। ঘটনাটি তিনি গ্রামের ঘনিষ্ঠ কয়েকজনকে জানালে তারা রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে পরামর্শ দেন। খোঁজ নিয়ে জানতে পারেন কুমারী মৌজার ৭০ নং খতিয়ানভূক্ত ১৭.৫৭ শতক জমি প্রতারণা করে রেজিস্ট্রি করে নিয়েছে। যার দলিল নং ৮৯০। জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ৩ লাখ ৬০ হাজার। অথচ, প্রকৃতপক্ষে ওই জমির মূল্য ২২ লাখ টাকা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।