লগইন
পুলিশ সুপারের নির্দেশনায় অপহৃত কিশোরীকে উদ্ধার করল আলমডাঙ্গা থানা পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পুলিশ সুপারের নির্দেশনায় অপহৃত কিশোরীকে উদ্ধার করল আলমডাঙ্গা থানা পুলিশ

পুলিশ সুপারের নির্দেশনায় অপহৃত কিশোরীকে খুলনা থেকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। ২৮ জানুয়ারি রাত আড়াইটাই খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার নিয়ে আসে।


এ সংক্রান্ত আলমডাঙ্গা থানা পুলিশ প্রদত্ত প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে যে, গত ইং ২৪ জানুয়ারি বিকাল ৪টার সময় আলমডাঙ্গার জেহালা বাজার শ্যামপাড়ার সনাতন ধর্মের (হিন্দু) ১৪ বছরের এক কিশোরীকে একই এলাকার হামিদ বেপারী ওরফে কুটির ছেলে ফরহাদ হোসেন (২৪) মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।

এ অপহরণের বিষয়ে অপহৃতার পিতা থানায় অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর থানার এস,আই (নিরস্ত্র) সুলতান মাহমুদের উপর এ তদন্তভার অর্পন করেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো: জাহিদুল ইসলামের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ আলমগীর কবীরের সার্বিক তত্বাবধানে এস,আই (নিরস্ত্র) সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৮ জানুয়ারি রাত আড়াই টায় খুলনা মহানগরীর খান জাহান আলী থানা এলাকা হতে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ ফরহাদ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


পরবর্তীতে কিশোরীর পিতামাতা মামলা করে উভয় পক্ষ বিষয়টি আপোষ মিমাংসা করে নেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫১ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫২ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।