লগইন
পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির ঘটনায় বাদেমাজু বিধবা বৃদ্ধা নাহারের স্ট্রোকে মৃত্যুঃ সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির ঘটনায় বাদেমাজু বিধবা বৃদ্ধা নাহারের স্ট্রোকে মৃত্যুঃ সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি


আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের হতভাগ্য দরিদ্র বৃদ্ধা নাহার খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবারে একই গ্রামের চিহ্নিত ফরহাদ ওরফে ফুরহাদ মোল্লা ও মিঠু নামের দুই টাউট পুলিশের নাম ভাঙ্গিয়ে বৃদ্ধার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় বৃদ্ধার নাতিছেলেকে পুলিশ গ্রেফতার করবে মর্মে হুমকি ধামকি দিলে বৃদ্ধা অসুস্থ হয়ে এক পর্যায়ে স্ট্রোক করেন। গত কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ২২ জুলাই দিবাগত ভোর রাতে হেরে গেলেন তিনি।


জানা গেছে, বাদেমাজু গ্রামের মৃত শামসুর রহমানের বৃদ্ধ স্ত্রী নাহার খাতুন (৭০) একমাত্র নাতিছেলে সানমুনকে নিয়ে বসবাস করেন। গত মঙ্গলবার একই গ্রামের জবেদ আলীর ছেলে ফরহাদ ওরফে ফুরহাদ (৫৫)ও তার মিঠু (৩৩) নামের বন্ধ, দুই টাউট বৃদ্ধার বাড়িতে গিয়ে বলেন যে “ তোমার নাতিছেলে সানমুনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ আছে যে সে মাদক সেবন ও বিক্রি করে। পুলিশকে ১০ হাজার টাকা দিতে হবে। না হলে পুলিশ সানমুনকে গ্রেফতার করে নিয়ে যাবে।” এক্মাত্র অবলম্বন নাতিছেলের গ্রেফতারের কথা শুনে বৃদ্ধা আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। দুই টাউটকে বৃদ্ধা তার সঞ্চিত ২ হাজার টাকা ঘর থেকে এনে দিলে তারা তা ফেলে দেন। ১০ হাজার টাকার দাবিতে অনড় থাকেন। এক পর্যায়ে তারা বৃদ্ধার নাতিছেলেকে গ্রেফতারের হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনার পর পর বৃদ্ধা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে স্ট্রোক করেন। তাকে দ্রæত কুষ্টিয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মাএনেছেন তিনি। গত ২২ জুলাই দিবাগত ভোর রাতে চিকিতসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল দুপুরে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে বৃদ্ধের লাশ।


এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন মামলা দফায়ের করা হয়নি। তবে পুলিশ বৃদ্ধার স্ট্রোকের ঘটনা জানতে পেরে পরের দিনই অভিযুক্ত ২ টাউটকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশের ভয় দেখিয়ে বৃদ্ধার কাছে অর্থ দাবির ঘটনা জানতে পেরে ওইদিনই পুলিশ অভিযুক্ত দু ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশের ভয় দেখিয়ে বৃদ্ধার নিকট টাকা দাবি ও এর প্রেক্ষিতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষ ব্যথিত ও ক্ষুদ্ধ। তারা আটক দুই টাউটের শাস্তি দাবি করেছেন। অনেকে জানিয়েছেন যে, এলাকায় এই চক্রটি মামলা ফ্যাসাদ, জমির জাল দলিল তৈরিসহ নানা অপকর্মে লিপ্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।