লগইন
পুলিশের তাড়া খেয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাপ দিয়ে সাতার না জানা যুবক নিখোঁজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পুলিশের তাড়া খেয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাপ দিয়ে সাতার না জানা যুবক নিখোঁজ

আলমডাঙ্গা ব্যুরো/ হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সাঁতার না জানা এক যুবক। নিখোঁজ যুবকের নাম টোকন হোসেন (৩২)। তিনি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের আদুসদ্দীনের ছেলে।

গ্রামবাসীরা জানান, ৭ সেপ্টেম্বর দুপুরে ৪ যুবক গ্রামের বাঁশবাগানে তাস খেলছিলেন। সে সময় হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের টু আই সি জাহিদুল ইসলাম সঙ্গীয় কনস্টেবল নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দু'যুবককে আটক করলেও টোকনসহ বাকী দু'যুবক দৌড়ে গিয়ে পাশের মাথাভাঙ্গা নদীতে লাফ দেন। নদীতে লাফ দেওয়া দু'যুবকের একজন সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দীন নদী সাঁতরে ওপারে গিয়ে উঠলেও টোকন সাঁতার জানতেন না। ফলে পানিতে ডুবে যান। তবে এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে বিকেলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করতে ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের নিকট ডুবুরি চাওয়া হয়েছে। ডুবুরি এসে পৌঁছলে লাশ পুণরায় উদ্ধারে অভযান চালানো হবে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন। এ ঘটনায় স্বজনদের অসন্তষ্টি ও ক্ষোভের মুখে পড়ে পুলিশ।

"নিখোঁজ টোকনের বড় ভাই আকালী বলেন, পুলিশের তাড়া খেয়ে আমার সাঁতার না জানা ভাই নদীতে ঝাপ দিতে বাধ্য হয়েছে। আমার ভাই তাস খেলছিলো, জুয়া খেলেনি। পুলিশ আমার নির্দোষ ভাইকে নদীতে ঝাপ দিতে বাধক্স করেছে। উলিশের কারণে সে মারা গেছে। আমি এর বিচার চাই। আমি আদালতে যাব।" পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এলাকাবাসীরও।

এলাকাবাসীর অনেকে অভিযোগ তোলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ওই গ্রামের ইয়াদুলের ছেলে করিরুল ও আব্দুর রহমানের ছেলে আকসেদকে আটক করে। পরে স্থানীয় মেম্বর আসমতুল্লাহ সুজনের মধ্যস্থতায় টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলিম বলেন, ভাংবাড়িয়া গ্রামের নদীর তীরে বাঁশবাগানে জুয়া খেলা চলছে এমন সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া পুলিসজ ফাঁড়ির ৩ জন ঘটনাস্থলে অভিযান চালায়। দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে। বাকী দুজন দৌড়ে পালিয়ে যায়। জিয়া খেলার আলামত না পাওয়ায় আটক দু'ব্যক্তিকে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। দৌড়ে পালিয়ে যাওয়া দুজন পাশের নদীতে লাফ দেন। তাদের ভেতর টোকন নামের একজন সাঁতার জানতেন না। তিনি নিখোঁজ আছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২২ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২৩ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।