লগইন
পলাশীর পরাজয়: শুধু ইতিহাস নয়, বাঙালির আত্মজিজ্ঞাসার দিন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২৫ | ১২:০০ রাত ২৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পলাশীর পরাজয়: শুধু ইতিহাস নয়, বাঙালির আত্মজিজ্ঞাসার দিন

 ২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস ছিল। বাঙালির পরাজয়ের ইতিহাসে এক কালো দিন। ১৭৫৭ সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে শুরু হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা। সেই স্মরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগারে আয়োজিত হয় একটি আলোচনা সভা।

আলোচনায় উঠে আসে পলাশীর যুদ্ধের ঐতিহাসিক পটভূমি, সেই যুদ্ধের কূটচাল, বিশ্বাসঘাতকতা এবং তার দীর্ঘমেয়াদী প্রভাব। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কবি আহমাদ কাজল, যিনি আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনায় অংশ নেন কবি তামিম হোসাইন ডালিম, কাজল আহমেদ ও নাদিউজ্জামান রিজভী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে শায়খ ইমদাদুল হক বলেন, “পলাশীর পরাজয়কে শুধু বাঙালি জাতির নয়, মুসলিম সমাজের গভীরতম বিপর্যয় হিসেবেও দেখা দরকার। কারণ সেই পরাজয়ের পর মুসলমানদের জীবনে নামে নিপীড়ন আর বঞ্চনার ছায়া। স্বাধীন ভূখণ্ড পাওয়ার পর আজও তারা অনেকক্ষেত্রে পিছিয়ে, অনেকক্ষেত্রে হেরেছি  বেঁচে আছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, তাওহিদ খান, রোহান, সাব্বির, আবু শুয়াইব শিমুল, বেলায়েত হোসেন বিপু, মুহাম্মাদ আব্দুল্লাহ, তাইহান, ওয়াজি, সামিউল, আলনাঈম বিশাল, রহমতুল্লাহ, মাহিন, ফারহানসহ অনেক পাঠক, তরুণ ও ইতিহাস-সচেতন নাগরিক।

এই আয়োজন প্রমাণ করে, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, মানুষের মনে চেতনায় জেগে থাকলে তা ভবিষ্যতের পথ দেখায়। পলাশীর শিক্ষা শুধু অতীত নয়, বরং বর্তমানেরও দর্পণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।