লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ১৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সাহিত্য
নিমগ্ন পাঠাগারে এয়াকুব আলী চৌধুরী : জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আজ ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে 'এয়াকুব আলী চৌধুরী : জীবন ও সাহিত্য' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রশিদের কুরআন কারীম তিলাওয়াতের পর এয়াকুব আলী চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন মাওলানা ইমদাদুল হক এবং তাঁর সাহিত্যের উপর মূল্যায়ন পেশ করেন মাওলানা হোসাইন আহমাদ। তারপর এয়াকুব আলী চৌধুরীর নূরনবী বইয়ের উপর আলোচনা করেন কবি কাজল আহমেদ এবং শান্তিধারা বইয়ের উপর আলোকপাত করেন লেখক নাদিউজ্জামান খান রিজভী। এয়াকুব আলী চৌধুরীর কবিতা পাঠ করেন মোহাম্মদ শারজিল হাসান।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন মুফতি মাহদি হাসান, মাওলানা আব্দুর রশিদ মিল্টন, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, প্রভাষক মফিজুর রহমান, মোঃ মুজাহিদ, সোহেল রানা, মুশফিক তরফদার, মেহেদী হাসান স্মরণ, বেলায়েত হোসেন বিপু, তানফিজুর রহমান পল্লব, আবু শুয়াইব শিমুল, সাদিব আল মাহমুদ প্রান্ত, আফনাব আহমেদ নাহিয়ান, মোঃ হানিফুজ্জামান ও মীর মিনহাজুল আবেদীন আফ্রিদি।

সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী ১৮৮৮ সালে তৎকালীন ফরিদপুর জেলার মাগুরাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ৫২ বছরের জীবনে তিনি সাহিত্য চর্চা করেছেন ১৬ বছর। শারীরিক অসুস্থতা, আর্থিক টানাপোড়েন, পারিবারিক দুর্দশায় লিখতে পেরেছেন খুবই কম। ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৯), মানব মুকুট (১৯২২)— এই চারটি বই তাঁর প্রকাশিত হয়েছিল। এছাড়া কিছু অগ্রন্থিত লেখাও আছে। তাঁর লেখালেখির উপজীব্য ইসলাম। তিনি কবি ছিলেন না, কিন্তু তাঁর গদ্যের ভাষা কাব্যিক। উপমা ও চিত্রকল্পে যুক্তি ও আবেগের পরিমিত ব্যবহারে তাঁর গদ্য হয়ে উঠেছে অনন্য সাধারণ। যা যে কোনো পাঠককে টেনে রাখার ও মুগ্ধ করার ক্ষমতা রাখে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

ধর্ষণ | চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

৪৯ মিনিট আগে
নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

২১ ঘন্টা আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

শিক্ষা | আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

২৩ ঘন্টা আগে
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

১ দিন আগে
আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

১ দিন আগে
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আটক | আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

২ দিন আগে
মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।