লগইন
নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে আলমডাঙ্গায় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩১ আগস্ট, ২০২৬ | ০৫:৫১ বিকাল ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে আলমডাঙ্গায় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলমডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এহসানুল কবীর, বখতিয়ার হোসেন, শাহজাহান রেজা ও রবিউল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, হাটবোয়ায়িলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এরশাদপুর একাডেমির সিনিয়র শিক্ষক রহমান মুকুল, সহকারী শিক্ষক আফরোজা খুশি, সাহিত্যিক পিন্টুর রহমান, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা ও প্রভাষক খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক সচেতনতা আরও বিকশিত হবে।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।