লগইন
নিখোঁজের ৬ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে যুবতী গৃহবধূর লাশ উদ্ধারের রহস্য উন্মোচন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
নিখোঁজের ৬ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে যুবতী গৃহবধূর লাশ উদ্ধারের রহস্য উন্মোচন

রাতে নিখোঁজের ৬ দিন পর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে আলমডাঙ্গার নগরবোয়ালিয়ার যুবতী গৃহবধুকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার রহস্য উন্মোচিত হয়েছে। স্বামীর ব্যবসায়ী পার্টনার প্রতিবেশি নেক আলীকে গ্রেফতারের পর পুলিশের নিকট তিনি এমন তথ্য দিয়েছেন বলে জানা যায়। নেক আলীর সাথে পরোকীয়ার সম্পর্কের পরেও গৃহবধু নতুন করে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়ালে কৌশলে ডেকে নিয়ে নেক আলী তাকে হত্যা করে।


থানা পুলিশসূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বিকেলে হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ নদীর পানি থেকে মাথাভাঙ্গা নদী থেকে নগরবোয়ালিয়া গ্রামের পপি নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে।  ধারণা করা হচ্ছিল যে, ধর্ষণ শেষে যুবতীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীর পানিতে ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী ও প্রতিবেশী এক যুবককে আটক করে। প্রতিবেশি যুবক নেক আলীর বিরুদ্ধে গুঞ্জন উঠলে তিনি নিরুদ্ধেশ হন।


শুরু থেকেই নেক আলীকে নিয়ে পুলিশের যতেষ্ট সন্দেহ ছিল। তাকে আটক করতে পুলিশ মরিয়া হয়ে উঠে। গত ১ ফেব্রুয়ারি ভোর রাতে আলমডাঙ্গা থানার পুলিশ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেড়া গ্রামের মহসিন আলীর বাড়ি থেকে তাকে আটক করে।


আটকের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদে নেক আলী তার প্রতিবেশি গৃহবধুকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ( অপারেশন) একরামুল হোসাইন ।


জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, গৃহবধুর সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। মাঝে মধ্যে অল্প বুদ্ধিসম্পন্ন স্বামীকে ঘুমের ঔষধ খাওয়ায়ে তারা মিলিত হতো। এরই এক পর্যায়ে গৃহবধু গোপনে মোবাইলফোনে কথা বলতে বলতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের স্বাধীন নামের এক যুবকের সাথে পরোকীয়ায় জড়িয়ে পড়ে। এতে ক্ষুদ্ধ হয়ে ঘটনার রাতে নেক আলী গৃহবধুকে মোবাইলফোনে ডেকে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে। লাশ উদ্ধারের পর তিনি নিরুদ্ধেশ হন।  


এলাকাসূত্রে জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে নগরবোয়ালিয়া গ্রামের অল্প বুদ্ধিসম্পন্ন যুবক তুহিন আলীর (৩২) সাথে একই উপজেলার বেলগাছি গ্রামের নূর ইসলাম ভোলার মেয়ে পপি খাতুনের (২৬) বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান রয়েছে। গত ১৯ জানুয়ারি রাতে ঘুম ভেঙ্গে গেলে তুহিন আলী তার স্ত্রী পপি খাতুনকে খুঁজে পাননি। তারপর থেকে গৃহবধু নিখোঁজ ছিলেন। দীর্ঘ ৬ দিন পর বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নিজ গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীর পানিতে লাশ ভাসতে দেখা যায়। গ্রামবাসি এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ বিকেলে নদী থেকে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৭ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।