লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

নাগদাহ ইউপি ভবনে ছুটির দিনেও জাতীয় পতাকা উত্তোলিত ছিল: স্থানীয়দের ক্ষোভ

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ ভবনে ছুটির দিনেও জাতীয় পতাকা উত্তোলিত রাখায় এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার স্থানীয়রা দেখতে পান, ইউনিয়ন পরিষদের ছাদে জাতীয় পতাকা ওড়ানো অবস্থায় রয়েছে, যা সরকারি নিয়মের লঙ্ঘন।

জানা গেছে, বৃহস্পতিবার অফিস চলাকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অফিস শেষে তা নামানো হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল ওই দিন অফিসে অনুপস্থিত ছিলেন। গ্রাম পুলিশকে পতাকা নামানোর দায়িত্ব দিয়ে সবাই বাড়ি চলে যান।

দফাদার আব্দুল ওহাব বলেন, “হিসাব সহকারী সাহেদ স্যারের কাছে বলে আমি বাড়ি চলে যাই। যাওয়ার সময় গ্রাম পুলিশ রুবেলকে পতাকা নামাতে বলে গেছি।” তবে রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি, তার মোবাইল বন্ধ ছিল। ইউপি সচিব আব্দুস সামাদ বলেন, তিনি অসুস্থ থাকায় অফিসে যেতে পারেননি।

চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল বলেন, “শুক্রবার একজন উদ্যোক্তার কাজ ছিল, সম্ভবত সে আসার পর ভুল করে গ্রাম পুলিশ পতাকা তুলেছে।”

তবে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, “জাতীয় দিবস ছাড়া ছুটির দিনে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নেই। এটি স্পষ্ট জাতীয় পতাকা অবমাননার শামিল।”

স্থানীয় সচেতন মহল বলছেন, এমন গাফিলতির কারণে জাতীয় প্রতীককে ছোট করা হয়েছে। জাতীয় পতাকা শুধু এক খন্ড কাপড় নয়, এটি জাতির গর্ব ও সম্মান। এর প্রতি দায়িত্বহীন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।