সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ধানের শীষের প্রার্থি মীর মহিউদ্দিনের দিন ব্যাপক গণসংযোগ
আলমডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব¦ মীর মহিউদ্দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। ২৯ জানুয়ারি তিনি গোবিন্দপুর ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পোস্টার হাতে ভোটারদের বাড়ি বাড়ি যান।
এসময় পর পর ২ বারের নির্বাচিত সাবেক মেয়র মীর মহিউদ্দিন বলেন, আমি মেয়র হিসেবে, রাস্তা, ড্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির যত নির্মাণ করেছি, পানি সাপ্লাাই কাজের সিংহ ভাগ সম্পন্ন করেছি। শিক্ষায় ও দরিদ্রদের যথাসম্ভব সহযোগিতা করেছি। বাসস্ট্যান্ড ও জান্নাতুল বাকী নামে পৃথক একটি গোরস্থান, দোতলা মসজিদ,এতিমখানা তৈরি করেছি। আমার সার্বিক কর্মকাÐ বিবেচনা করে ভোট দেবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুল, আলিহীম, ঠান্ডু,হাসান, দলিল, হৃদয়, মুকুল, ইমাদুল, টিটন, তানজিল, আকাশ প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৮ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৯ ঘন্টা আগে