সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ নব্বই দশকে প্রকাশিত আধুনালুপ্ত দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন আর নেই। সোমবার ভোরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন ঝিনাইদহ পৌর এলঅকার ভুটিয়ারগাতি ক্ষুদ্রপাড়া গ্রামের মরহুম শুকুর আলীর বড় ছেলে। সোমবার বাদ জোহর ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ আসর তার নিজ গ্রামে দ্বতীয় দফা জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন নব্বই দশকের শুরুতে ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর ছিলেন। পরে তিনি ঝিনেদার বানী পত্রিকায় যোগ দেন। দীর্ঘদিন ধরে তিনি সংবাদকর্মী হিসেবে বিভিন্ন পত্রিকার প্রেস বিভাগে সুনামের সঙ্গে কাজ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা
৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা
১০ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
১৩ ঘন্টা আগে