লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপাকে জনজীবন

চুয়াডাঙ্গায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভোরে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল রোববার এক দিনের জন্য শীতের তীব্রতা কিছুটা কমলেও আজ থেকে জেলায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী ১১ বা ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও বেশি হচ্ছে।

শীতের প্রকোপ বাড়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবনযাত্রার তাগিদে কনকনে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। শহরের বড়বাজার এলাকায় কাজের অপেক্ষায় থাকা দিনমজুর বরকত উল্লাহ বলেন, “শীতে হাত-পা অবশ হয়ে আসে। কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে, তাই বাধ্য হয়েই ভোরে বের হয়েছি।” একই অবস্থা রিকশা ও ভ্যানচালকদেরও। যাত্রী কমে যাওয়ায় তাদের দৈনিক আয়ও উল্লেখযোগ্য হারে কমেছে।

এদিকে গতকাল সারা দিন সূর্যের দেখা না মেলায় জেলাজুড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হয়েছে। আজ সকালে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আংশিক দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডার দাপট কমেনি। তীব্র এই শীতে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শহরের মোড়ে মোড়ে ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে স্বেচ্ছাসেবীদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।