লগইন
ডাউকীর বিজয়ী প্রার্থী পক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুলকে মারাত্মক জখম করার মামলার ২ আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ডাউকীর বিজয়ী প্রার্থী পক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুলকে মারাত্মক জখম করার মামলার ২ আসামি গ্রেফতার

আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম পক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুলকে মারাত্মক জখম করার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন - মাধবপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল খালেক(৩৮) ও বকসিপুর গ্রামের ইনাজ মালিথার ছেলে হাশেম মালিথা (৫৫)। গ্রেফতারকৃত ২ জনই এজাহার নামীয় আাসামী।


প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ডাউকী ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল হুসাইন আলমডাঙ্গা শহর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি সন্ধ্যা ৬টার দিকে নিজ গ্রামের স্কুল মাঠের সামনে পৌঁছলে বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামসহ কতিপয় কর্মী-সমর্থক তাকে লাঠি দিয়ে বেদম পেটায়। মাথায় কোপ মারে। তারা জি আই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় নাজমুল হুসাইনের জারা ১১০ সিসি মোটরসাইকেল ভাংচুর করা হয়।


এ ঘটনায় নাজমুল হুসাইনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে গত ২ ডিসেম্বর থানায় এজাহার করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১৮ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১৯ মিনিট আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

১ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

২ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৩ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।