লগইন
ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যা চেষ্টা: হাত-পা বাধাবস্থায় উদ্ধার!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যা চেষ্টা: হাত-পা বাধাবস্থায় উদ্ধার!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ সুনামগঞ্জের তাহিরপুরের পর এবার ঝিনাইদহে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার শৈলকুপায় হাত, পা ও মুখ বাধা অবস্থায় মনিরুজ্জামান মনির (২৮) নামে এক গনমাধ্যম কর্মীকি উদ্ধার করেছে জনতা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মনিরকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বুধবার ভোরে উপজেলার ধাওড়া বাজার এলাকায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মনিরকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুনির কাচেরকোল গ্রামের আববর শেখে ছেলে।

তিনি ইনফো বাংলাসহ বেশ কয়েকটি অনলাইনে শৈলকুপা প্রতিনিধি হিসাবে কাজ করেন। ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে তাদের গ্রামের বাজার এলাকার কয়েকজন মুসল্লি ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে হাত পা বাধা অবস্থায় দেখতে পান। জুতা ও জ্যাকেটের ফিতা দিয়ে তার হাত পা বাধা ও মুখে মাস্কের উপর টেপ লাগানো ছিল। হাসপাতালে চিকিৎসাধীন মনির জানান, মাদক ব্যবসায়ীদের নিয়ে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে বুধবার রাত ১০টার দিকে কাচেরকোল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডিস বাবু, সাদিকপুর গ্রামের নতো শেখের ছেলে জাহাঙ্গীর, মধুদা গ্রামের তাজু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, কাচেরকোল গ্রামে মৃত আশাহকের ছেলে আশরাফুল হোসেন, কাচেরকোল গ্রামের আব্দুল করিমের ছেলে সোহেল, নুর আলী বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তার হাত পা বেধে মাইক্রোর মধ্যে নির্যাতন শুরু করে।

এসময় তারা মাদক নিয়ে লেখার পরিণতি সম্পর্কে মনিরকে হুমকী দেয়। রাতভর নির্যাতরে পর হাত পা ও মুখ বাধা অবস্থায় ধাওড়া বাজারের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় শৈলকুপার গনমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মনিরের পিতা আকবর আলী শেখ জানান এ ঘটনায় তারা শৈলকুপা থানায় একটি অভিযোগ দিবেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৬ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৭ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

১৯ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৩ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।