লগইন
ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে জখম করল নিজদলীয় কর্মীরা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে জখম করল নিজদলীয় কর্মীরা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর পৌর যুবদলের আহŸায়ক মনিরুজ্জামান মাসুমকে (৩০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিজদলীয় কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার সদর থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত মাসুমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। মাসুদ শহরের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন বিষয়ে আলোচনা চলছিল। সেসময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ ও মাসুমের হাতে বাক-বিতন্ডা হয়।

এক পর্যায়ে মোস্তাক, যুবদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম, টোকাই ইকবাল ও তার সহযোগিতার মাসুমকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখানে থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে কর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন মনিরুজ্জামান মাসুম বলেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন নিয়ে কথা হচ্ছিল। কিন্তু মোস্তাক আহম্মেদ দোয়া মাহফিল করতে নিষেধ করেন।

আমি তার প্রতিবাদ করলে মোস্তাক, যুবদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম, টোকাই ইকবাল আমাকে কুপিয়ে যখম করে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন বলেন, মারধরের ঘটনায় মাসুম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

২৮ মিনিট আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

২৮ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

৩ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

৩ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৪ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।