লগইন
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ; হামলা-ভাংচুর, আহত-২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ; হামলা-ভাংচুর, আহত-২


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এতে আহত হয়েছে ২ জন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ধানহাড়িয়া গ্রামের মতলেব খাঁর সাথে একই এলাকার মহিউদ্দিন খাঁ মহিম এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঝিনাইদহ আদালতে একটি মামলা চলমান রয়েছে।

শুক্রবার সকালে মতলেব খাঁ’র ছেলে দেলোয়ার হোসেন দুলু ওই জমিতে গেলে মহিউদ্দিন খাঁ মহিম, তার সহযোগি রোকন, তুহিনসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে দুলুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুলুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৮ টার পর মহিমের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল দুলুর বাড়িঘরে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় ভাংচুর করা হয় আবু বক্কর খাঁ, মুরাদ আলী খাঁ ও বাদশা খাঁ’র বাড়িঘর। আহত হয় সজীব নামের আরও একজন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহিমের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহিমের ভাই খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর সন্ধ্যায় ওরা আমাদের বাড়ির সামনে এসে গালি-গালাজ করে ও ইটপাটকেল ছোড়ে বলে আমরা প্রতিবাদ করেছি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।