লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
জমিজমা নিয়ে দুপক্ষের মারামারিতে ধারালো হাসুয়ার কোপে আঙ্গুল হারালেন শিশু সৌরভ

জমিজমা নিয়ে দুপক্ষের মারামারিতে ধারালো হাসুয়ার কোপে আঙ্গুল হারালেন শিশু সৌরভ। ঘটনাটি ঘটেছে গত ৬ ফেব্রুয়ারি উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মারামারির সময় বিরোধী পক্ষের হাসুয়ার কোপে সৌরভের আঙ্গুল কেটে পড়ে যায়।


শিশু সৌরভ(১১) উপজেলার গোপালদিয়াড় গ্রামের সোহেল রানার ছেলে। সৌরভ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৭ ফেব্রæয়ারি রাতে এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সৌরভের পিতা সোহেল রানা ছেলে কাটা আঙ্গুল নিয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।


সোহেল রানা জানায়, উপজেলার গোপালদিয়াড় গ্রামের সোহেল রানার সাথে একই গ্রামের শাকের আলীর ছেলে জহুরুল ইসলাম, মৃত আখের আলীর ছেলে হাসেম আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলও খাটিয়েছে। দখল করে রাখা তার পৈত্রিক জমি ছেড়ে দিতে বলায় তারা আমার পিতাকে গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালি দিতে নিষেধ করলে তারা আমাকে মারধর করতে থাকে। এসময় সৌরভ আমাকে বাঁচাতে আসলে ধারালো হাসুয়ার কোপে তার ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে ভর্তি করা হয়।


দুপক্ষের মারামারিতে অপর পক্ষে একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গোপালদিয়াড় গ্রামের সোহেল রানা লিখিত অভিযোগ করেছেন যে, তার ছেলের আঙুল প্রতিবেশীর ধারালো হাসুয়ার কোপে কেটে পড়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।