লগইন
ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি পোড়াদহের আব্দুস সালাম ফকির আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২১ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি পোড়াদহের আব্দুস সালাম ফকির আটক


ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি কুষ্টিয়ার পোড়াদহের আব্দুস সালাম ফকিরকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে ছিনতাই করা মোবাইলফোন সেট উদ্ধার করেছে।


জানা যায়, কুষ্টিয়া জেলার পোড়াদহের মৃত রাফাজেল বিশ্বাসের ছেলে আব্দুস সালামকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। গত ২০ মে দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।


চুয়াডাঙ্গার সাতগাড়ীর সাদেক আলীর ছেলে আলাউদ্দীন ব্যবসার কাজে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলেন। আলমডাঙ্গা শহরের ভেতর ঢোকার মুখে উত্তরা ফিলিং স্টেশন থেকে তিনি মোটরসাইকেলের পেট্রল নেন। শেষে বাইপাস সড়ক দিয়ে আলমডাঙ্গা শহরে প্রবেশের মুখে ৩ যুবক তার পথ আটকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে টেনে নিয়ে পাশের এক বাগানে গাছের সাথে বেঁধে রেখে তার মোটরসাইকেল (টিভিএস মেট্রো-১০০ সিসি) ও মোবাইলফোন সেট নিয়ে চলে যায়।


এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সালাম ফকিরকে আটক করেন। গ্রেফতারকালে পুলিশ তার নিকট থেকে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ি আলাউদ্দীনের ব্যবহৃত মোবাইলফোন সেট উদ্ধার করে।


এ এসপি (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, আলমডাঙ্গায় ব্যবসায়িকে কুপিয়ে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে আব্দুস সালাম জড়িত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, আটক আব্দুস সালাম ফকিরের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হত্যা, চাঁদাবাজি ও ছিনতাই মামলা রয়েছে।


এ অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবব্রত রায়, এসআই সুলতান ও সঙ্গীয় ফোর্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫০ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫০ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।