লগইন
চুয়াডাঙ্গায় চুরির মিথ্যা অপবাদে খুটির সাথে বেঁধে ৫ শ্রেণীর ছাত্রকে নির্যাতন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় চুরির মিথ্যা অপবাদে খুটির সাথে বেঁধে ৫ শ্রেণীর ছাত্রকে নির্যাতন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রকে খুটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে, মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক পক্ষ থেকে বলা হয়েছে টাকা চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলার পর তাকে খুটির সাথে বেঁধে রাখা হয়েছিলো। ঘটনাটি গতকাল রোববার দুপুরে ঘটলেও আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুর প্রতি এহেন আচরণের ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী।


জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আব্দুর রহমান (১০) দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।গতকাল রোববার দুপুরে বিদ্যালয় চলাকালীন টিফিনের সময় সে পার্শ্ববর্তী মায়ের দোয়া ফ্যাশান হাউজে খাবার কিনতে যায়। এসময় দোকানদার টাকা চুরির মিথ্যা অভিযোগ তুলে আব্দুর রহমানকে দড়ি দিয়ে দোকানের সামনে খুঁটির সাথে বেঁধে রাখে। পথচারিরা শিশু ছেলেকে এভাবে নির্যাতন করার কারণ জানতে চাইলে দোকানদার সাফ জানিয়ে দেয় সে দোকান থেকে টাকা চুরি করেছে। তবে শিশুটির দেহ তল্লাশী করে কোন টাকা পায়নি লোকজন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিন বলেন, আমি জানতে পেরে দোকানে যায় এবং আমার ছাত্রকে মুক্ত করে আনি। তবে তার কাছে কোন টাকা পাওয়া যায়নি। আমি দোকানদারকে বলেছি আমার ছাত্র যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাকে বলতেন আমি ক্ষতিপুরণ দিতাম। মিথ্যা চুরির অপবাদ দিয়ে শিশুর প্রতি এহেন আচরণ কাম্য না।


এ ব্যাপারে দোকানে থাকা রোমানা বলেন, দোকানের একটি কৌটার ভেতর টাকা ছিলো। ওই কৌটা চুরির সময় আমি হাতেনাতে তাকে ধরেছি। তাই বেঁধে রেখে ছিলাম। এর আগেও বিদ্যালয়ের এক ছাত্রী এমন ঘটনা ঘটিয়েছে।


এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুন কবির জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।