লগইন
চুয়াডাঙ্গায় আদিয়ানমার্ট ও তার সিইও’র বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিয়েছেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় আদিয়ানমার্ট ও তার সিইও’র বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিয়েছেন


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীর বাড়িতে তালা দিয়েছে প্রতারণার শিকার গ্রাহকরা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় একশ’ গ্রাহক মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান এবং সিইও’র বাড়িতে তালা মেরে দেন। এ ঘটনার আগে গ্রাহকরা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এর আগে গত ২৯ অক্টোবর খুলনা ও চুয়াডাঙ্গা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করে র‌্যাব-৬। কয়েকদিন আগে প্রতিষ্ঠানের সিইও বাদে সবাই জামিনে মুক্ত হন তারা।

গ্রাহকরা বলেন, আমরা মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পণ্য কেনার জন্য প্রায় এক কোটি টাকা দিয়েছি আদিয়ান মার্টকে। কয়েক দফা টাকার জন্য তাদের সাথে বসেও কোনো সুরাহা হয়নি। সিইও’র বাবা প্রতিষ্ঠানটির উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী টাকা ফেরতের আশ্বাস দিলেও তিনি বারবার ঘুরিয়ে যাচ্ছেন। আদিয়ানমার্ট আমাদের পথে বসিয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের গ্রাহক মজিবুল হক বলেন, ‘গত এক বছর আগে মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ ২৬ হাজার টাকা পেমেন্ট করি। এখনো টাকা পাইনি। আমরা মামলা না করলেও অন্য কেউ মামলা করে। এতে সিইওসহ চারজন গ্রেফতার হন। তারা কয়েকদিন আগে জেল থেকে জামিনে বের হয়ে এসেছেন। একন আমরা টাকা চাই।’

প্রান্ত নামে এক গ্রাহক বলেন, আমি গত বছরের মে মাসে ফ্রিজ, মোটরসাইকেলসহ ৬ লাখ টাকার পণ্য অর্ডার করি। ওই মাসেই টাকা পেমেন্ট করি। এরপর থেকে কোনো পণ্য তো দেয়ইনি। আবার টাকার কথা বললে দেব দিচ্ছি বলে ঘুরিয়ে যাচ্ছে। আমরা বেকার যুবক। ধার দেনা করে টাকা দিয়েছি। আমরা এখন পথে বসেছি। টাকা ফেরত দেওয়ার কথা বললেও তারা দিচ্ছে না। এ কারণে আমরা আজ আদিয়ানমার্টের অফিস ও সিইও’র বাড়ি তালা মেরে আটকে দিয়েছি। আমরা যেকোনো মূল্যে টাকা ফেরত চাই।’

এদিকে প্রতিষ্ঠান ও সিইও’র বাড়িতে তালা মারার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি তাদের কাছে বিস্তারিত শোনেন এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য আহবান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৬ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।