লগইন
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় ১জন নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মে, ২০২১ | ১২:০০ রাত ৩০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় ১জন নিহত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় তাহাজ আলী (৪৫) নিহত হয়েছে। রবিবার সকাল ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাহাজ আলী পেশায় একজন স্যালো ইঞ্জিন চালিত আলগামন চালক সে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি বহলপাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকালে মাঠ থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তাহাজ আলীকে মটরসাইকেল আরোহি করমদি কুমার পাড়ার মকলেচুর রহমানের ছেলে লাভলু বেপরোয়া গতিতে এসে সরাসরি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে আহতবস্থায় প্রথমে সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধাধী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নিহত তাহাজ আলীর ভাতিজা আশরাফুল ইসলাম দাবি করেন,পারিবারিক বিরোধের কারনে মকলেচুর রহমানের ছেলে লাভলু ও কুবলুসের ছেলে স্বরন পরিকল্পিত ভাবে মটরসাইকেল চাপাদিয়ে তার চাচাকে হত্যা করেছে। হত্যাকারীদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা করা হবে। এ বিষয়ে লাভলু ও স্বরনের সাথে যোগাযোগ করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,মটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৫৪ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৫৪ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।