লগইন
গভীর রাতে বিবাহিত বান্ধবীর বাড়িতে ঢুকে প্রচন্ড পিটুনির স্বীকার পুলিশ সদস্য নিশান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গভীর রাতে বিবাহিত বান্ধবীর বাড়িতে ঢুকে প্রচন্ড পিটুনির স্বীকার পুলিশ সদস্য নিশান

গভীর রাতে গোপনে বিবাহিত বান্ধবীর বাপের বাড়িতে ঢুকে প্রচন্ড পিটুনির শিকার এক পুলিশ কনসটেবল থানায় গিয়ে বান্ধবীর বাপের বিরুদ্ধে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। আলমডাঙ্গার হারদী গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে পুলিশ কনস্টেবল নিশানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। নিশান পিরোজপুর জেলায় পুলিশ কনসটেবল হিসেবে কর্মরত।

গত শনিবার গভীর রাতে প্রচন্ড পিটুনি খাওয়ার পর নিশান বর্তমানে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


এলাকাসূত্রে জানা যায়, আলমডাঙ্গার হারদী গ্রামের নিশান পুলিশের কনস্টেবল হিসেবে পিরোজপুর জেলায় কর্মরত। তিনি কেশবপুর গ্রামের এক সেনাসদস্যের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমিকা বর্তমানে বাপের বাড়িতে অর্থাৎ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের বাপের বাড়িতে অবস্থান করছেন।

এরই মাঝে নিশান ছুটিতে বাড়ি ফিরে প্রেমিকার সাথে দেখা করতে যেতে অধীর হয়ে পড়েন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি প্রেমিকার বাপের বাড়ি প্রবেশ করে প্রচন্ড মারধরের শিকার হন। কোন প্রকারে পালিয়ে গিয়ে রাতেই উপস্থিত হন আলমডাঙ্গা থানায়। মিথ্যা অভিযোগ করেন প্রেমিকার বাপের বিরুদ্ধে ছিনতাইয়ের। অভিযোগ করেন যে রাতে ওসমানপুর গ্রামে ছিনতাইকারীরা তাকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছেন।


প্রেমিকার বাবা হাসান আলী জানান, নিশানের সাথে আমার মেয়ে এক স্কুলে পড়তো। সেই সূত্রে পরিচয়। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নিশান আমার বাড়ির ভেতর প্রবেশ করে আমার রুমের জানালায় গিয়ে ৩ বার মেয়ের নাম ধরে ডাকে। আমি সাথে সাথেই ঘর থেকে বের হয়ে দুইটা গেট খুলে তাড়িয়ে ধরে ফেলি নিশানকে। তাকে পিটিয়েছি। পরে ছেড়ে দিলে সে থানা পুলিশের কাছে গিয়ে মিথ্যা অভিযোগ করে। মিরপুর থানার ওসি পরে আমার বাড়ি এসে সব কিছু জেনে শুনে গেছেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এমন একটা কিছু ঘটেছিল। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে হয়তো কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। কিন্তু ঘটনাস্থল আমাদের থানার বাইরে। তাই কোন পদক্ষেপ কিংবা পরবর্তিতে কোন ব্যবস্থা নিতে পারিনি। সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছি।


এঘটনায় আইনী পদক্ষেপ নেবেন বলে প্রেমিকার বাবা হাসান জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৭ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৭ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।