লগইন
গভীর রাতে পুলিশের অভিযানে সরকারি গাছ কাটার সময় হাতেনাতে আটক ৮
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
গভীর রাতে পুলিশের অভিযানে সরকারি গাছ কাটার সময় হাতেনাতে আটক ৮

গভীর রাতে সরকারি রোডের মূল্যবান শিশুগাছ কেটে নেওয়ার সময় আলমডাঙ্গা থানা পুলিশ হাতে নাতে সঙ্ঘবদ্ধ সরকারি গাছ চোরচক্রের ৮ জনকে আটক করেছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার একটি মোটা শিশুগাছ ও ইলেকট্রিক করাতসহ গাছ কাটার সরঞ্জাম। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সকাল হতে না হতেই আটক চোরদের মুক্ত করতে কিছু নেতা থানায় অপতৎপরতা চালায় বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী-শ্যামপুর পাকা সড়কে শিশুসহ বেশ কিছু বড় বড় গাছ রয়েছে। সঙ্ঘবদ্ধ গাছ চোরচক্রের লোলুপ দৃষ্টি পড়ে ওই গাছগুলোর প্রতি। গত শুক্রবার দিনগত রাত দুটোর দিকে সঙ্ঘবদ্ধ ওই চোরচক্র শ্যামপুর সড়কের সবচে বড় শিশু গাছ কাটা শুরু করে। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। সে সময় চোরচক্রের কয়েকজন পালিয়ে গেলেও ৮ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। এরা হলেন আলমডাঙ্গার কামালপুরের আজিজুল হকের ছেলে বাপ্পী , একই গ্রামের মৃত মঞ্জুর রহমানের ছেলে ফারুক, পৌর এলাকার রাধিকাগঞ্জের মজনুর ছেলে জসিম, নওদা দূর্গাপুরের সিরাজ মালিথার ছেলে খলিল মালিথা, দুর্গাপুরের মৃত নবাই মন্ডলের ছেলে হানিফ, কামালপুরের মৃত জিয়ারুলের ছেলে শাফায়েত, শ্যামপুরের মৃত রেজাউলের ছেলে জিনারুল ও পৌর এলাকার থানাপাড়ার জামসেদ আলীর ছেলে শহিদুল আলম রবি। এ সময় ইলেকট্রিক করাতসহ গাছ কাছ কাটার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় লক্ষাধিক টাকার একটি শিশুগাছ উদ্ধার করে। রাতে গাছটি পুরোপুরি কাটতে না কাটতে পুলিশ উপস্থিত হয়। অধিকাংশ গোটা কাটা অবস্থায় সারাদিন গাছটি দাঁড়িয়ে থাকলেও বিকেলের বয়ে হঠাৎ দমকা হাওয়ায় তা ভূপাতিত হয়।


দ্রæত পুলিশ না পৌঁছলে চক্রটি আরও অনেক মূল্যবান গাছ কেটে নিত বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী মন্তব্য করেন। তারা জানান, বিভিন্ন গ্রামের ১৫/১৬ জন চোর একত্রিত হয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সরকারি সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এদের সাথে এলাকার প্রভাবশালীমহলের অনেকের সুসম্পর্ক রয়েছে।


আলমডাঙ্গা থানার পুলিশ পুরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম জানান, গভীর রাতে রাস্তার সরকারি গাছ চুরি করে কাটা হচ্ছে। এসময় সংবাদ পেয়ে রাত্রিকালিন ডিউটিরত অফিসারকে ঘটনাস্থলে পাঠায়। সেখানে উপস্থিত হয়ে গাছ কাটার সরঞ্জামসহ ৮ জনকে আটক করে নিয়ে আসে। এবিষয়ে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এদিকে, এ চোরচক্রকে মুক্ত করতে সকাল থেকে দুপুর অবধি কতিপয় নেতা থানায় অপতৎপরতা চালায় বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২১ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২১ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।