লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

খারিজে জালিয়াতি: ডামোশের আমজাদের ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় শরিকদের জমির দাগ নম্বর জালিয়াতির মাধ্যমে নিজের নামে খারিজ করার অভিযোগে ডামোশ গ্রামের আমজাদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।

জানা যায়, বেলগাছী ইউনিয়নের ৭৯ নম্বর বিলচাকিলা মৌজার আরএস ১৫ নম্বর খতিয়ানে শরিকানা ভিত্তিতে থাকা জমির দাগ নম্বর জাল করে আমজাদ হোসেন নিজের নামে খারিজ করেন। ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। খতিয়ান ও দাগে ভিন্নতা থাকা সত্ত্বেও আমজাদ হোসেন এক দালালের সহযোগিতায় নিজের নামে খারিজ করিয়ে নেন জমিটি।

ক্ষতিগ্রস্ত ওয়ারিশ নজরুল ইসলাম গং বিষয়টি বুঝতে পেরে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে অভিযোগ করেন। এরপর তদন্তে প্রতারণার প্রমাণ মেলায় ঘটনাস্থলেই আমজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

ভূমি অফিসে উপস্থিত অনেকেই অভিযোগ করেন, আলামিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খারিজ সংক্রান্ত নানা হয়রানি ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনিই আমজাদকে সহযোগিতা করেছেন বলে স্বীকার করেন অভিযুক্তও।

স্থানীয়দের অভিযোগ—এ ধরনের জমিজমা সংক্রান্ত প্রতারণা এখন সাধারণ মানুষের আতঙ্কে পরিণত হয়েছে। তারা সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি ও প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।