লগইন
ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে নিহত হলেন স্বামী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে নিহত হলেন স্বামী

স্ত্রীকে হাসপাতালে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আলমডাঙ্গার হারদী গ্রামের আব্দুর রশিদ । ২৮ এপ্রিল বুধবার ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্স যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া খাজানগরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হারদী গ্রামের খেদ আলীর ছেলে আব্দুর রশিদের (৩৬) স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। ২৮ এপ্রিল অ্যাম্বুলেন্সে স্ত্রীকে সিরাজগঞ্জ হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে তাদের অ্যাম্বুলেন্স কুষ্টিয়ার বাইপাস সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষে ধুমড়ে মুচড়ে ভিতরে থাকা সকলে আটকা পড়ে।

এতে অ্যাম্বুলেন্সের সকলেই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে অ্যাম্বুলেন্সের দরজা কেটে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওসমানপুর গ্রামের চাঁদ মিয়া ও হেলপার দামুঢ়হুদার কুড়ালগাছির মিঠুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে আরও কয়েকজন যাত্রী ছিলেন তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই কমবেশি আহত হয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।