সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কর্মস্থলে শেষ বিদায় নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কর্ম জীবনের কর্মস্থল থেকে শেষ বিদায় নিয়ে বাড়ী ফেরার পথে সড়কে দূর্ঘটনায় চির বিদায় নিলেন সদর উদ্দিন (৬০) নামে এক কলেজ শিক্ষক। রোববার বিকালে কালীগঞ্জ কোলা সড়কের গাজীর বাজার নামকস্থানে বিদুৎতের পিলারের সাথে মটর সাইকেল দূঘৃটনায় তিনি মারা যান। নিহতের বাড়ী ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ায়। নিহতের স্বজনরা জানায়, বাঘারপাড়া ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।
কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সদর উদ্দিন রোববার বিকালে তার কলেজ থেকে ফেয়ারওয়েল শেষে মটর সাইকেলে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জের গাজীর বাজারে বিকাল ৫টার দিকে পৌছালে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশেই একটি বৈদুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান সড়কে দূর্গটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
১৬ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে