লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

ঋত্বিক চেতনায় উদ্ভাসিত দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের শপথ গ্রহণ

শ্রাবণের আকাশে মেঘ মেদুর ছায়া, হালকা বাতাসে ভাসছে ফুলের গন্ধ। তবু সেই মেঘলা দুপুর যেন আমল ধবল আলোয় ভরে তুলেছিল লাইলা কনভেনশন হল। ফুলেল সাজে মোড়া মঞ্চে একে একে জড়ো হচ্ছেন আলমডাঙ্গার উপজেলা প্রেসক্লাবের সৈনিকেরা। কারও হাস্যমুখ, কারও চোখে স্বপ্নের দীপ্তিÍসবাই অপেক্ষায় একটি মুহূর্তের, যে মুহূর্তে দায়িত্ব, নৈতিকতা আর সত্যের শপথ মিলেমিশে নতুন যাত্রার সূচনা করবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের এই শপথ অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল এক উৎসব, যেখানে প্রতিশ্রুতির ভাষা লিখিত হচ্ছিল মানুষের মুখে মুখে, আর লাইলা কনভেনশন হল হয়ে উঠেছিল প্রত্যয় দীপ্ত শপথের মিলনমেলা।


গতকাল ৯ আগস্ট শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত দ্বিবার্ষিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম।


সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এ সময় তিনি বলেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি জাতির বিবেক। তথ্যের নির্ভুলতা, সত্যনিষ্ঠতা এবং নৈতিকতাÍএই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই প্রকৃত সাংবাদিকতা টিকে থাকে। আশা করি নতুন কমিটি সেই আলোকে কাজ করবে।” বিশেষ অতিথি, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “একজন সৎ সাংবাদিক সমাজের আয়না। এই আয়না যত স্বচ্ছ হবে, রাষ্ট্র ও সমাজ তত সুন্দরভাবে নিজেকে দেখতে পাবে। নতুন নেতৃত্ব সেই স্বচ্ছতা রক্ষায় অবিচল থাকুক।”
বিশেষ অতিথি, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “সত্য প্রকাশে সাহসী সাংবাদিকই পুলিশের সহযোদ্ধা। অপরাধ দমনে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম।”


বিশেষ অতিথি, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, “সাংবাদিকতার ইতিহাসই হলো সত্যের পক্ষে কলম ধরার ইতিহাস। যারা এই শপথ নিলেন, তারা যেন সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কলম চালান। তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সিপাহসালারদের নিরাপত্তায় রাষ্ট্রের বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বিশেষ অতিথি, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল বলেন, "সাংবাদিকের কোনো ব্যক্তিগত বন্ধু থাকে না। সত্য ও ন্যায়ের অমল জ্যোতিই তাদের একমাত্র বন্ধু। কদমবুচি, ‘জ্বি হুজুরি’ ও দলদাসত্বের সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান তিনি। তা না হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে বলে তিনি সতর্ক করেন।"


এমএস জোহা কলেজের সহকারি অধ্যাপক একেএম ফারুক হোসেনর উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, জেলা জামায়াতের যুববিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মোল্লা ফারুত এলাহী ইসলাম, আমার বাংলাদেশ পার্টির মুসাব ইবনে শাফায়েত, বাংলাদেশ ছাত্রপক্ষ কেন্দ্রীয় কমিটির রাকিব মাহমুদ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের আব্দুল বারী, আসিফ আল নুর তামিম, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, এ্যাড. ইকরামুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক খন্দকার শাহ আলম মন্টু, যুগ্ম আহবায়ক বশিরুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মাওলানা ওমর ফারুকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত হয়ে পরিবেশ আরও উজ্জ্বল করে তুলেছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।


উল্লেখ্য, গত ৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক শাওনসহ সহ-সভাপতি সাইফুল হুদা ও আব্দুল্লাহ হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অনিক ও হোসেন তামজীদ, ক্যাশিয়ার মোহাম্মদ শরীফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, ধর্ম সম্পাদক ইখলাস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী ফারুক আহম্মদ সোহাগ, ক্রীড়া সম্পাদক রিপন আলী, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা, আরিফুল ইসলাম, খোন্দকার সালাহউদ্দিন নির্বাচিত হন।


ফুলেল শুভেচ্ছা, দৃঢ় অঙ্গীকার ও শপথের উজ্জ্বল আলোয় শেষ হয় দিনের এই অনন্য আয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।