লগইন
উদ্যোক্তারাই দেশের প্রাণশক্তি- আলমডাঙ্গায়  উদ্যোক্তাদের সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
উদ্যোক্তারাই দেশের প্রাণশক্তি- আলমডাঙ্গায় উদ্যোক্তাদের সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক


উদ্যোক্তা সম্মেলনে কেক কাটছেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ

“আলমডাঙ্গার কথা” ফেসবুক গ্রুপের এডমিন ফিরোজ ইফতেখার উদ্যোক্তাদের নিয়ে গল্প লিখে আসছিলেন। সেই উদ্যোক্তাদের নিয়ে ৩ ফেব্রæয়ারী বুধবার আলমডাঙ্গায় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। তাঁর স্বতস্ফুর্ত উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।


সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আপনারা যারা উদ্যোক্তা তারা এ দেশের প্রাণশক্তি। যে দেশে উদ্যোক্তা বেশী সে দেশ তত সমৃদ্ধ। আপনাদের এই প্রাণশক্তিই দেশের অর্থনীতির প্রেক্ষাপট পাল্টে দিতে পারে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।


তিনি উদ্যোক্তাদের উদ্যেশ্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উদ্যোক্তা গড়ে তুলতে বিভিন্ন সরকারি প্রণোদনা চালু রেখেছেন। সরকার সব সময় উদ্যোক্তাদের পাশে আছে। আমরা জেলা প্রশাসনের উদ্যেগে উদ্যোক্তাদের প্রশিক্ষন দিয়ে থাকি। আপনাদের যে কোন ধরনের সমস্যায় আমরা পাশে আছি।
তিনি নারী উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা যা করে দেখাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফিরোজ ইফতেখার


দৈনিক ইত্তেফাকের আলমডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ফিরোজ ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক উদ্যোক্তা কামাল হোসেন, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, উদ্যোক্ত মাহমুদুল হাসন চঞ্চল, ব্যাংক এশিয়ার এজেন্ট উদ্যোক্তা শাহাবুল হক, লিমন মল্লিক, নারী উদ্যোক্তা ফারহানা রহমান তমা, দিলরুবা, লামিয়া তাসনিম, আলমডাঙ্গার কথা গ্রুপের মডারেটর মামুনুর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলুওয়াত করেন আলমডাঙ্গার নিউ মোবাইল মেলার সত্তাধিকারী উদ্যোক্তা বেলাল হোসেন।

উদ্যোক্তারা


হারদী এমএস জোহা কলেজের প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, রহিদুল ইসলাম, ইসতিয়াক মিজান ও নাহিদা জোয়ার্দ্দার কণা প্রমুখ।


উল্লেখ্য, ইতোপূর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে ২১ ডিসেম্বর একটি গেট টুগেদারের আয়োজন করে আলমডাঙ্গার কথা।


সম্মেলনের পূর্বে উদ্যোক্তারা শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৫ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৬ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

১৮ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৩ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।