সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২০২২ উদ্বোধন
আলমডাঙ্গা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২০২২ উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি থেকে ধান ও চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রনি আলম নূর।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন
উপজেলা মিল চাতার মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, সাংবাদিক ফিরোজ ইফতেখার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, অটো রাইস মিল মালিক মনিরুজ্জামান পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, উপখাদ্য পরিদর্শক রেবেনা খাতুন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, আমন ধান ১ হাজার ৪৩ মেট্রিক টন ও চাল ৬শ ১৪ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ও প্রতি কেজি চাউল ৪০ টাকা দরে নেওয়া হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুলিশে দিল এলাকাবাসি
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৭ ঘন্টা আগে