সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার রায়সা গ্রামের ৫ জুয়াড়িকে জরিমানা
আলমডাঙ্গা রায়সা গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ১৮ অক্টোবর সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী রনি আলম নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জুয়াড়িকে জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের সানবান্দা পাড়ায় নিয়মিত জুয়ার আসর বসে। এসমন সংবাদে তিওরবিলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে।
আটক কৃতরা হলো রায়সা গ্রােেমর মৃত মসলেম আলীর ছেলে ফারুক হোসেন(৪০), একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে আব্দুর রহমান(৬০) , মোসলেম আলীর ছেলে হাসমত আলী(৩৫) , রবজেল আলীর ছেলে হামিদুল ইসলাম(২৩) ও খাসকররা গ্রামের বজলুর রহমানের ছেলে উজ্জল হোসেন(২৮)।
পরে উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৫ জনকে জুয়া খেলার অপরাধে ১ হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
১১ ঘন্টা আগে