আলমডাঙ্গা ভূমি অফিসের বিভিন্ন পুরাতন ভবন ও মূল্যবান গাছ প্রকাশ্যে নিলাম সম্পন্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভূমি অফিসের বিভিন্ন পুরাতন ভবন ও মূল্যবান গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ নিলাম অনুষ্ঠিত হয়।
পুরাতন মালামাল/গাছ নিলাম বিক্রয় কমিটির আহবায়ক নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সদস্য সচিব উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু ও সদস্য উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের উপস্থিতিতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় আগ্রহী দরদাতারা অংশ নিয়ে বিভিন্ন স্থাপনা ও গাছ ক্রয়ের জন্য দরপত্র প্রদান করেন।
নিলামে ১নং গ্রুপে কালিদাসপুর ভূমি অফিসের পারকুলার ০১ (এক) টি মেহগনী গাছ, উপজেলা ভূমি অফিসের পুরাতন ভবন ০১ (এক) টি, পৌর ভূমি অফিসের পুরাতন ভবন ০১ (এক) টি, গোকুলখালী ভূমি অফিসের পুরাতন ভবন ০১ (এক) টি, কালিদাসপুর ভূমি অফিসের ০৭ (সাত) টি মেহগনী গাছ, ০১ (এক) টি পুরাতন ভবন, সীমানা প্রাচীরের আংশিক (১০০ মিটার)“র সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ এন্টাপ্রাইজের আসিফ আল নূর তামিম । ২নং গ্রপে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ০২ (দুই) টি পুরাতন ভবন ও সীমানা প্রাচীর, ০১ (এক) টি মেহগনী, ০২ (দুই) টি আম ও ০১ (এক) টি মহানিম গাছের সর্বোচ্চ দরদাতা আব্দুল।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে এই স্থাপনা ও গাছ বিক্রি করে সরকারি কোষাগারে রাজস্ব জমা হবে। এতে একদিকে যেমন সরকার আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে অচল ও জরাজীর্ণ স্থাপনাগুলো অপসারণের মাধ্যমে নতুন স্থাপনা নির্মাণের সুযোগ তৈরি হবে।
নিলামে অংশ গ্রহণকারী দরদাতাদের মধ্যে ঠিকাদার ব্যবসায়ী আজিজুর রহমান পিন্টু, আনোয়ার হোসেন, সাইদুর রহমান, কামরুজ্জামান বকুল, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আসিফ আল নূর তামিম, আব্দুল, রুবায়েত ফেরদৌস, মীর আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আতিক হাসনাত, মাজফুজুল কাওনাইন, জেডএম তৌফিক খান, আলমগীর হোসেন, আবদার আলী, শাহীদ আলী প্রমুখ।
নিলাম প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই
১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
১ দিন আগে