লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা বেলগাছির বোমা কালামের মৃত্যুর পর মাদক ব্যবসার হালধরেছে তার সহোদর ওল্টু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রাম যেন ক্রমেই মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।

একসময় যে গ্রাম পরিচিত ছিল কৃষক-কামারের ঘামঝরা পরিশ্রমে, আজ সে গ্রামেরই যুব সমাজ ধ্বংস হচ্ছে গাঁজা, টাপেন্টাডল আর ফেনসিডিলের মত মরণনেশায়।

এই ভয়াল বিপর্যয়ের নেতৃত্ব দিচ্ছে এক কুখ্যাত নাম—ওল্টু।

ওল্টু, মূলত বেলগাছী ইউনিয়নের বাগানপাড়ার মৃত সাহেব আলীর ছেলে। তার বড় ভাই 'বোমা কালাম' নামে পরিচিত ছিলেন এলাকার মাদক সিন্ডিকেটের শীর্ষে। কালাম মারা যাওয়ার পর অনেকেই ভেবেছিল হয়তো সেই চক্রের অবসান ঘটবে।

কিন্তু বাস্তবতা হল, কালামের লাশ যেখানে গ্রামবাসী কবরেও নিতে দেননি, সেখানে তারই ছোট ভাই ওল্টু এখন নিজেকে ঘোষণা করেছে ‘মাদক সম্রাট’ হিসেবে।

ওল্টুর বিরুদ্ধে মাদক আইনে মামলা থাকলেও, একবার গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হয়ে আসে সে। আর ফিরে এসেই প্রশাসনের নজর এড়িয়ে নতুন উদ্যমে শুরু করে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেটসহ নানা ধরণের মাদক কেনাবেচা। তার প্রধান লক্ষ্য—স্কুলপড়ুয়া কিশোর, তরুণ ও নিম্নআয়ের যুবক শ্রেণি। রাতের অন্ধকারে সে নিজেই কখনো বাড়িতে গিয়ে আবার কখনো গলির মুখে দাঁড়িয়ে ছড়িয়ে দিচ্ছে নেশার ফাঁদ।

স্থানীয়রা জানান, ওল্টুকে ঘিরে ইতোমধ্যে গড়ে উঠেছে একটি সুসংগঠিত মাদকচক্র।

এর সদস্যরা শুধু মাদক নয়—মাঝেমধ্যে চাঁদাবাজি, নারী নিগ্রহ এবং গোপন হুমকির মতো অপরাধেও জড়িত। সমাজের সচেতন অংশ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলেও অনেকেই হুমকি বা হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

মাদকের ছোবলে বেলগাছী গ্রামের অনেক তরুণ আজ পরিবার থেকে বিচ্ছিন্ন, পড়াশোনায় ছিন্নমূল এবং মানসিকভাবে বিপর্যস্ত। কেউ কেউ জড়িয়ে পড়েছে অপরাধে, আবার কেউ ঢুকে পড়ছে এই কুখ্যাত চক্রে।

গ্রামবাসী জানান, যদি এখনই প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে গোটা ইউনিয়ন এক সময় মাদকের নিয়ন্ত্রণে চলে যাবে।

তাদের দাবি—ওল্টুসহ পুরো চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হোক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।