লগইন
আলমডাঙ্গা বিএনপি নেতা মরহুম এমদাদুল হক ডাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ২৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বিএনপি নেতা মরহুম এমদাদুল হক ডাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা বিএনপির পরিচ্ছন্ন ও প্রাজ্ঞ রাজনীতিক, জননন্দিত সংগঠক এবং সুস্পষ্ট কণ্ঠের ধারক ও সুবক্তা মরহুম এমদাদুল হক ডাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বাদ আছর কালিদাসপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আশাদুল হক লাবু, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভঅপতি আইনাল হক, সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, মরহুম এমদাদুল হক ডাবুর দুই ছেলে আবির আনম, অংকন।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক শাহাজান আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মারফত আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ মেম্বার, যুগ্ম সম্পাদক আশাদুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সদস্য আলা উদ্দিন আলা মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশাদুল হক, যুবদল নেতা আলমগীর হোসেন আলম, লিমন. মাসুম, হিরো, অনু, জাহিদ, ইমন প্রমখ। স্মরণসভা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।


উল্লেখ্য,এমদাদুল হক ডাবু গত ১৫ জুন বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য,ও আলমডাঙ্গা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।