লগইন
আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেফটিক ট্যাংকে নে‌মে রাজ‌মিস্ত্রীসহ ২ জ‌নের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেফটিক ট্যাংকে নে‌মে রাজ‌মিস্ত্রীসহ ২ জ‌নের মৃত্যু

আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেফটিক ট্যাংকে পড়ে রাজ‌মিস্ত্রীসহ ২ জ‌নের মৃত্যু হয়ে‌ছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৮ টার দিকে আনন্দধাম দাস পাড়ার মন্দির‌রে পাশে নির্মানাধীন বাড়ির সেফটিক ট্যাংকে নাম‌লে রাজ‌মিস্ত্রী শ‌রিফুল অসুস্থ হ‌য়ে প‌ড়ে। এসময় বা‌ড়ি মা‌লি‌কের বা‌ড়ি‌তে বসবাসকারী সাগর দাস রাজ‌মিস্ত্রীকে উঠা‌তে গি‌য়ে প‌ড়ে সেও অসুস্থ হয়। প‌ড়ে তা‌দে‌কে আলমডাঙ্গা ফায়ার সা‌র্ভিস ক‌র্মিরা উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে মৃত ব‌লে ঘোষনা ক‌রে।

জানা‌গে‌ছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দাসপাড়া হ‌রিপদ দা‌সের ছে‌লে নি‌পেন দাস ম‌ন্দি‌রের সাম‌নে বা‌ড়ি নির্মাণ কর‌ছে। বা‌ড়ি‌তে কুষ্টিয়া জেলার কুমারখালি এলাকার আনসার পরমানিকের ছেলে রাজমিস্ত্রি শরিফুল পরমানিক (৩৫) সেফ‌টি‌ ট্যাংকের শাটা‌রিং খোলারও জন্য না‌মে। সে সেফ‌টি ট্যাং‌কে নামার পর অসুস্থ হ‌য়ে প‌ড়ে। এসময় নি‌পে‌নের বা‌ড়ি‌তে থাকা পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজকুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৫) রাজ‌মিস্ত্রী শ‌রিফুল‌কে উঠা‌তে যায়। সে সময় সাগর ট্যাং‌কের ম‌ধ্যে প‌ড়ে অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে আলমডাঙ্গা ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স ক‌র্মিরা দুজন‌কে উদ্ধার ক‌রে দ্রুত উপ‌জেলা স্বাস্থ্যপ্লে‌ক্সে হারদী নি‌য়ে যায়। স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের কর্দব্যরত ডাক্তার তা‌দের মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।
 

এলাকাবা‌সি জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে আনন্দধাম এলাকার দাসপাড়ার নির্মানাধীন বাড়ির সেপ্টি ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে রাজমিস্ত্রি অসুস্থ হয়ে যায় । পরে বাড়ির ওই যুবক চিৎকার দিয়ে সেও সেপটিক ট্যাংকিতে নামলে সেও অজ্ঞান হয়ে যায়। প‌রে ফায়ার সা‌র্ভিস ক‌র্মিরা তাদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যায়। এলাকাবা‌সি আরও জানান, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে উদ্ধার অভিযান পূর্বে তারা মারা যায়। সেপটিক ট্যাংকে অক্সিজেন না থাকার কারণে তারা মারা গেছে।


আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস তাদের দুজনকে উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৮ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৮ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।