লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ও মিল ব্যবসায়ী আইয়ুব আলী আর নেই

আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ও মিল ব্যবসায়ী আইয়ুব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত কারণে ১৮ ডিসেম্বর দিনগত রাত ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আইয়ুব আলী আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর এক্সচেঞ্জ পাড়ার বাসিন্দা এবং মরহুম সাত্তার আলীর একমাত্র পুত্র। তিনি আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অবস্থিত আবির চিড়া মিলের স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়াও তি‌নি এসএস‌সি ব‌্যাচ ১৯৮৯ বন্ধু সংগঠন ফেইথ"র সভাপ‌তি ছি‌লেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গভীর রাতে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯ ডি‌সেম্বর শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা চত্তরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে জান্নাতুন নাঈম কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম সেলিম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর আমীর মাহের আলীসহ বিভিন্ন রাজনৈতিক, এসএস‌সি ১৯৮৯ ফেইথ বন্ধু সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুম আইয়ুব আলীর একমাত্র পুত্র আবির তার পিতার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।