লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন আল্লাহর দান হোটেলে দুঃসাহসিক চুরি

আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন আল্লাহরদান হোটেল এন্ড রেস্টুরেন্টে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হোটেলের পেছনের জানালার গ্রিল কেটে ঢুকে মাটির ব্যাংকে সঞ্চিত প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।


শুক্রবার সকালে কর্মচারীরা হোটেলে এসে মাটির ব্যাংক ভাঙ্গা দেখতে পেয়ে বিষয়টি হোটেল মালিককে জানান। পরে মালিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান, গতরাতেই একজন চোর হোটেলের ভেতরে প্রবেশ করে টাকা চুরি করেছে।


হোটেলসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোটেল বন্ধ করে কর্মচারীরা বাসায় ফিরে যান। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, রাত ১০টার পরপরই চোরটি কুমার নদীর ভেতর দিয়ে এসে হোটেলের পাশের বাদল ডাক্তারদের ফার্মেসির পেছনের জানালায় দড়ি বেঁধে ওপরে উঠে। সেখান থেকে হোটেলের বেসিনের পাশে থাকা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে ক্যাশ কাউন্টার চেক করে পরে রান্নাঘরে গিয়ে মাটির ব্যাংক ভেঙে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।


হোটেল মালিক হাফিজুর রহমান জানান, হোটেলটি তার স্কুলপড়ুয়া নাতি ছেলে রিয়াদ ও ম্যানেজার সাজিবার দেখাশোনা করেন। রমজান মাসে অসহায়দের জন্য নিয়মিত ফ্রি ইফতারির আয়োজন থাকায় সেই বাজার করার জন্য প্রতিদিন দুই হাজার টাকা করে ওই মাটির ব্যাংকে জমা রাখত নাতি ও ম্যানেজার।


তিনি আরও জানান, আল্লাহরদান হোটেলে প্রতি বৃহস্পতিবার ২০০ থেকে ২৫০ জন ভিক্ষুককে ফ্রি খাবার খাওয়ানো হয়। রমজান মাসে পুরো এক মাস অসহায় মানুষের জন্য ফ্রি ইফতারির আয়োজন করা হয়ে থাকে।


চুরির খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম)“র নির্দেশে এসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ চোর শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রটি সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।