লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এবার ভেসে উঠল আওয়ামীলীগ

আলমডাঙ্গা নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এবার ভেসে উঠল আওয়ামীলীগ। ১১ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে হঠাৎ আওয়ামীলীগা লেখা শ্লোগান ভেসে ওঠে। এটি দেখে নৈশ প্রহরী সংবাদ দেন নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে।


সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজিটাল স্কীনে উল্লেখিত লেখা দেখা যায়নি। তার আগেই বন্ধ করে দেয়া হয়। এ ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ জানান, আলমডাঙ্গা নির্বাচন অফিসের এ্যাপস সেটিং করে দিয়েছে মেহেরপুরের একটি গ্রæপ। সার্ভারের এ্যাপসের লিংক তাদের কাছে থাকতে পারে। আবার কোন আইসিটি এক্সপার্ট সার্ভার হ্যাক করে এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত সাপেক্ষে এটা বের করা যাবে বলে জানান তিনি।
কয়েকদিন আগে আলমডাঙ্গা হাইরোডের স্বনামধন্য মোবাইল ব্যবসায়ী মোবাইল মেলার ডিজিটাল ডেসপ্লে বোর্ড হ্যাক করে লেখে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্গর রুপে আসবে দ্বিগুন শক্তি নিয়ে।

বিষয়টি সামনের সামনের দোকান থেকে দেখে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন প্রতিষ্ঠানের মালিক। পরে সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার দোকানের সামনে অনেক সময় দাঁড়িয়ে ছিল। ক্যামেরায় গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।