লগইন
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে শুরু পাবলিক লাইব্রেরির কার্যক্রম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে শুরু পাবলিক লাইব্রেরির কার্যক্রম

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আলমডাঙ্গাবাসীর প্রাণের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির। সমৃদ্ধ এই লাইব্রেরি এক সময় এই অঞ্চলের পাঠকদের তীর্থ স্থান ছিল।

বই পড়া, পত্রিকার পাতায় পাঠকের মনযোগ, সাহিত্য আড্ডায় জমজমাট থাকতো লাইব্রেরি। কখনও সরগরম আবার কখনও ঢিমেতালে এ লাইব্রেরির কার্যক্রম চললেও ২০১৯ এর করোনা পাদুর্ভাব বৃদ্ধি পেলে লাইব্রেরি কার্যকর বন্ধ থাকে দীর্ভহ সময়। পরে লাইব্রেরির সামনে মডেল মসজিদ করার সময় লাইব্রেরি ভবনের অনেক অংশ নস্ট হয়। বন্ধ হয়ে যায় দীর্ঘদিন। পরবর্তীতে আর শুরু হয়নি লাইব্রেরির কার্যক্রম।


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির যাত্রার শুরুতেই নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করে। ধারাবাহিকভাবে লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বিকলে লাইব্র্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সাথে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রতিনিধি দল ও লাইব্র্রেরি কমিটির যৌথ মতবিনিময় হয়। এ সময় লাইব্র্রেরি কার্যক্রম শুরু বিষয়ে সিদ্ধান্ত হয় এবং এই কার্যক্রম এ নাগরিক উন্নয়ন কমিটি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।


বৈঠক শেষে উভয় সংগঠনের প্রতিনিধিরা লাইব্রেরির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।


এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদ আজাহার উদ্দিন, সাবেক এম পি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোল্লা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রবীণ শিক্ষক আফিল উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাহিত্য সম্পাদক প্রভাষক এ কে এম ফারুক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪৩ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪৩ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।