লগইন
আলমডাঙ্গা দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের বাড়ি ভাংচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মে, ২০২১ | ১২:০০ রাত ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের বাড়ি ভাংচুর

আলমডাঙ্গার ফরিদপুরের দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। ২৩- মে রাত সাড়ে দশ টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে দুইটি বাড়িতে হামলা চালায়। এতে বাড়ি দুটির ক্ষতি হয়েছে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা।


জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের দোয়ারপাড়ায় আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চলের সমর্থকদের মধ্যে রেষারেষী চলছে।

এ অবস্থায় গত ২২ মে দুপুরে গ্রামের সাবেক স্বামী স¤্রাট তার পালিয়ে যাওয়ার স্ত্রী রত্নাকে বর্তমান স্বামী সফিকুলের বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারই জের ধরে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে সাবেক স্বামী স¤্রাট ক্ষীপ্ত হয়ে তার সমর্থকদের নিয়ে স্ত্রীর দুলাভাই গ্রামের রমজান আলী ও হামিদুলের বাড়িতে হামলা চালায়।


চেয়ারম্যান মন্টুর সমর্থক স¤্রাট চেয়ারম্যান সমর্থকদের ডেকে নিয়ে প্রতিপক্ষ মৃত আফছার আলীর ছেলে রমজান আলী ও বাহার আলীর ছেলে হামিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় রমজান আলীর বসতবাড়ির টিনের প্রাচীর কুপিয়ে কেটে ফেলে। বসতঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। একই সংগে পাশের হামিদুল ইসলামের বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করে।


অভিযোগকারি রমজান আলী ও হামিদুল ইসলাম জানান, বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম ও স¤্রাটের নেতৃত্বে বকুল, আকুল,উজ্জল, রাহুল, তোষারসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি জানান, এসময় বাড়ির লোকজন আত্মরক্ষার্থে পালিয়ে গেলে তারা হামলা চালায়। এ সময় ঘরে থাকা টাকাও হামলাকারিরা নিয়ে গেছে বলে জানান তিনি।


এ ব্যাপারে রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫০ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫১ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।