লগইন
আলমডাঙ্গা থানার  ফেসবুকে পোষ্ট দেখে  হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত পেলেন  মা-বাবা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ মে, ২০২১ | ১২:০০ রাত ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানার ফেসবুকে পোষ্ট দেখে হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত পেলেন মা-বাবা

শরিফুল ইসলাম রোকন : আলমডাঙ্গা থানা পুলিশের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পোষ্ট দেখে ১ ঘন্টা পর হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত পেলেন শিশুটির মা। ৩ মে দুপুরে আলমডাঙ্গা থানার সামনে কান্না করতে দেখে শিশুটিকে অফিসার ইনচার্জ আলমগীর কবীর তার অফিসে নিয়ে যান। পরে শিশুর ছবিসহ ফেসবুকে পোষ্ট দেন।

জানাগেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা আসাননগরের মামুন ও তার স্ত্রী চামেলী খাতুন ৫ বছরের মেয়ে জান্নাতুলকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা ফাতেমা টাওয়ারে রোগী নিয়ে আসে। ৩ মে দুপুরে শিশুটির মা তার শ^াশড়ির নিকট মেয়েকে রেখে রোগীর জন্য আলমডাঙ্গা শহরে এক আত্মীয়র বাসায় সুজি রান্না করতে যান। এসময় শিশুটি তার মাকে না পেয়ে টাওয়ারে থেকে দাদীকে না বলে রাস্তায় চলে আসে। শিশুটি পথ ভুলে হাটতে হাটতে থানার সামনে দাড়িয়ে কাঁন্না করতে থাকে।

শিশুটির কান্না দেখে থানার গেটে ডিউটিরত কন্সটেবল অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে বিষয়টি জানান। এসময় অফিসার ইনচার্জ আলমগীর কবীর শিশুটিকে তার অফিসে নিয়ে আসে। শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম ও বাবা মার নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। অফিসার ইনচার্জ শিশুটির নাম, বাবা মায়ের নাম ও ছবিসহ আলমডাঙ্গা থানার ফেসবুকে ও সাংবাদিক শরিফুল ইসলামের ফেসবুকে থানার সরকারি মোবাইল নাম্বার উল্লেখ করে পোষ্ট দিয়ে দেন।

ফেসবুকে পোষ্ট দেখেই কিছুক্ষন পর অফিসার ইনচার্জের নাম্বারে শিশুটির এক আত্মীয় কল দিয়ে শিশুটি তার আত্মীর মেয়ে বলে জানান। পরে শিশুটির মা চামেলী খাতুন আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নিকট থেকে তার মেয়েকে নিয়ে যান। এসময় আলমডাঙ্গা থানার এসআই সনজিত কুমার, এসআই আমিনুল হক, এসআই শামীমা উপস্থিত ছিলেন। এঘটনায় ফেসবুকে আলমডাঙ্গা অফিসার ইনচার্জকে সকলে প্রসংশা করতে থাকেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।