লগইন
আলমডাঙ্গা খাসকররা ক্যাম্পের এসআই ফরিদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউ‌পি চেয়ারম্যানের স্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ আগস্ট, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা খাসকররা ক্যাম্পের এসআই ফরিদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউ‌পি চেয়ারম্যানের স্ত্রী

আলমডাঙ্গার খাসকররা ক্যাম্পের এসআই ফরিদুল ইসলামের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালের আলমডাঙ্গার বাড়িতে ঢুকে আসবাবপত্র তছনছ, গালিগালাজ ও আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যানের স্ত্রী নুরানী পারভেজ। মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৪ টায় এসআই ফরিদুল ইসলাম পুলিশ নিয়ে চেয়ারম্যানের স্টেশনপাড়াস্থ বাড়িতে ঢোকেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরানী পারভেজ বলেন, চেয়ারম্যান লাল বাড়িতে ছিলেন না। এসআই ফরিদুল ইসলাম প্রথমে তার বাড়ির নিচতলার ভাড়াটিয়া শফিকুল ইসলাম, শাহিন শাহিদ, সাবেক কমিশনার শরিফুল ইসলাম ও শরিফুল ইসলামের স্ত্রী অহিদা খাতুনকে গ্রেফতারের ভয় দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।


তিনি বলেন, এরপর দোতলায় আমার বাসায় আসে পুলিশ। পুলিশ আমার স্বামীকে খুঁজতে থাকে। এসময় আমার স্বামী চেয়ারম্যান লাল বাড়িতে ছিলেন না। আমি আমার মেয়েকে নিয়ে একা বাড়িতে ছিলাম। পুলিশ জোর করে আমার শয়নকক্ষে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাড়ির আসবাবপত্র তছনছ করতে থাকে। এক পর্যায়ে ঘরের আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি ও আমার মেয়ে এসআই ফরিদুল ইসলামের জঘন্য আচরণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। বাড়ির ভাড়াটিয়াদের সামনেই পুলিশ এ কর্মকান্ড চালিয়ে চলে যায়।


লিখিত বক্তব্যে নুরানী পারভেজ আরো বলেন, তার স্বামী তাফসির আহমেদ লাল চেয়ারম্যান সালিশ বৈঠকে কোন ভুল ত্রুটি করে থাকলে তা আইন অনুযায়ী বিচারযোগ্য হবে। কিন্ত পুলিশ আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে অনধিকার প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে টাকা ছিনিয়ে নেওয়া ঘটনা কোন আইনের ভেতরে পড়ে? এমন প্রশ্ন তোলেন?


লিখিত বক্তব্যে নুরানী পারভেজ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার সুরাহা কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪০ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।