লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনায় বাইতুলের পর লিটন গ্রেফতার

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনায় পুলিশ বকসিপুর গ্রামের লিটন আলীকে গ্রেফতার করেছে। ডাকাতি ঘটনায় মামলা রজুর মাত্র তিন ঘন্টার মধ্যে মাজু গ্রামের বাইতুলকে ও পরে লিটন আলীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরেছে।


ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত লিটন আলী(৩২) উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এরআগে একই ইউনিয়নের মাজু গ্রামের মৃত বোরহান আলী বিশ্বাসের ছেলে বাইতুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।


গ্রেফতারের পর তারা দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়ে।


প্রসঙ্গত, গত সোমবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গণডাকাতির ঘটনা ঘটিয়েছে সঙ্ঘবদ্ধ ডাকাতদ্ল। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর জগন্নাথপুর এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল ঘণ্টাব্যাপী লাশবাহী অ্যাম্বুলেন্স, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানান, পরপর চারটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ডাকাতদল একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি অ্যাম্বুলেন্স, ৬টি ট্রাক, একটি পরিবহণ ও একটি পিকআপ আটকে ডাকাতি করে।


জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া জগন্নাথপুর গ্রামের মাঝে এ ঘটনা ঘটে। রাত ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তান্ডব চালায় ডাকাতচক্র। কয়েক বছর আগে ওই রাস্তায় মাঝে মাঝেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি হতো। বেশ কিছুদিন ওই রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেনি। আলমডাঙ্গা সাদা ব্রিজ থেকে শ্রীরামপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা একটি ইজিবাইক নিয়ে পুলিশ উিউটি করে।


ডাকাতির কবলে পড়া ড্রাইভারা আরও জানান, পুলিশের গাড়ির হুডারের শব্দ শুনে ডাকাতদলের সদস্যরা মাঠের মধ্যে নেমে যায়। যার কারণে সব গাড়ির ড্রাইভারের নিকট থেকে টাকা নিতে পারেনি।


এদিকে, এই ডাকাতির পর স্বাভাবিকভাবে জনমনে ভীতি বিরাজ করছিল। আলমডাঙ্গা -কুষ্টিয়া সড়কটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় সারারাত এ আঞ্চলিক সড়কে নানা যানবাহন চলাচল করে। অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবাহন বাধ্য হয়ে রাতেও চলাচল করে থাকে। ফলে এ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছিল। ডাকাতির ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ ডাকাত চক্রকে গ্রেফতার করতে মাঠে নামে। ডাকাতি মামলা দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ডাকাতির সাথে সম্পৃক্ততা পাওয়ায় বাইতুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের নিকট ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানা গেছে।

এরপর ২৯ জানুয়ারি দিনগত রাতে বকসিপুর গ্রামের লিটন আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন আলীও পুলিশের নিকট ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এত দ্রæততম সময়ে ডাকাতি ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় এলাকার মানুষ কিছুটা আশ্বস্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।