লগইন
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন থামিয়ে গণডাকাতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন থামিয়ে গণডাকাতি


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত ২টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল ঘণ্টাব্যাপী লাশবাহী অ্যাম্বুলেন্স, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানান, পরপর চারটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডাকাতদল একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি অ্যাম্বুলেন্স, ৬টি ট্রাক, একটি পরিবহণ ও একটি পিকআপ আটকে ডাকাতি করে।


জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া জগন্নাথপুর গ্রামের মাঝে এ ঘটনা ঘটে। রাত ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তান্ডব চালায় ডাকাত চক্র। চুয়াডাঙ্গার অ্যাম্বুলেন্স ড্রাইভার শরিফুল ইসলাম স্বপন জানান, তিনি কুষ্টিয়ায় রোগী নামিয়ে ফিরছিলেন। তিনি ওই মাঠে এসে দেখতে পান সামনে গাছ ফেলা একটি ট্রাক দাঁড়ানো। এরপর ৩ থেকে ৪টি বোমা বিস্ফোরনের শব্দ শুনতে পান। ডাকাতরা বেশ কয়েকজন ছিলো। এ সময় তার নিকটে থাকা ৫ হাজার টাকা তারা নিয়ে নিয়েছে।


কুষ্টিয়ার ড্রাম ট্রাক ড্রাইভার মিতুল জানায়, ‘আমি ও আমার হেলপার সবুজ আলমডাঙ্গায় বালু নামিয়ে ফিরছিলাম। আমার গাড়ির সামনে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। ৩ থেকে ৪টি বোমা ফাঁটিয়ে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমার নিকট ৪২ হাজার টাকা ছিল। আর হেলপারের নিকট থেকে ২হাজার ৫শ টাকা ও মোবাইল নিয়েছে। ট্রাক ড্রাইভার শ্রী বকুল রায় জানায়, তার গাড়ির পেছনে বোমাগুলো ফাঁটায়। তার নিকট অল্প কিছু টাকা ছিল সেগুলো নিয়ে গেছে।


অনিক নামের এক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ২ হাজার ৫শ টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। লাবুল নামের আরেক ট্রাক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ৭ হাজার টাকা নিয়েছে। নাহিদ নামের এক পিকআপ ড্রাইভার জানান, তার নিকট থেকে ৩ হাজার ৫শ টাকা নিয়েছে।


উপজেলার ডাউকি গ্রামের এক মহিলা কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছে। রাতে এ্যাম্বুলেন্সযোগে লাশ বাড়িতে নিয়ে যাচ্ছিল। তাদেরকেও আটক করে ডাকাত দল। তাদের নিকট থেকে টাকা না থাকায় কিছু নেয়নি। কয়েক বছর আগে ওই রাস্তায় মাঝে মাঝেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি হত। বেশ কিছুদিন ওই রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেনি। আলমডাঙ্গা সাদা ব্রিজ থেকে শ্রীরামপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা একটি ইজিবাইক নিয়ে পুলিশ উিউটি করে।


ডাকাতির কবলে পড়া ড্রাইভারা আরও জানান, পুলিশের গাড়ির হুডারের শব্দ শুনে ডাকাতদলের সদস্যরা মাঠের মধ্যে নেমে যায়। যার কারণে সব গাড়ির ড্রাইভারের নিকট থেকে টাকা নিতে পারেনি।


ডাকাতির কথা স্বীকার করে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ডাকাতদলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪৪ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪৪ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।